শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ ।। ২১ কার্তিক ১৪৩৩ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জুমার খুতবা চলাকালে নামাজ ও কথাবার্তার বিধান ইসলামি লেখক ফোরামের অভিভাবক পরিষদ পুনর্গঠন, আসছে নতুন কর্মসূচি সনদে ভুল এড়াতে মাদরাসাগুলোকে বেফাকের জরুরি নির্দেশনা বাবুনগর মাদ্রাসায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী, জুমার শেষে যোগ দেবেন সম্মেলনে সিসেস্তার মাউন্ট বারবারো: ইতিহাসের সাক্ষী প্রাচীন মসজিদ শৈশবের বিশ্বাসের সঙ্গে ইসলামের মিল, মুসলিম হলেন মার্কিন তরুণী ফেনীতে ‘খেলাফতের গুরুত্ব ও প্রয়োজনীয়তা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত মাদরাসার বৃত্তি পরীক্ষা: কেন্দ্রসচিবদের জন্য বোর্ডের ১৪ নির্দেশনা মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমা পড়াবেন যাঁরা ‘কওমি সিলেবাসের মৌলিকত্ব ঠিক রেখে যুগোপযোগী পরিবর্তন আনা দরকার’

'জিন্স টিশার্ট পরা মেয়েদের সাগরে ডুবিয়ে মারা উচিত'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

karala_pastor_40789_1488261126যেসব মেয়ে জিন্স প্যান্ট এবং টিশার্ট পরেন তাদের পাথরের সঙ্গে বেঁধে সাগরে ডুবিয়ে মারা উচিত বলে মন্তব্য করেছেন ভারতের কেরালা রাজ্যের এক খ্রিস্টান যাজক।

গত ২৫ ফেব্রুয়ারি নাম না জানা ওই যাজকের এ সংক্রান্ত বক্তব্যের ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে প্রচার করেন জেসমিন পিকে নামের এক নারী।

এরপর ভিডিওটি ৫০ হাজার বার দেখা হয় এবং ৭১৬ বার শেয়ার হয়। মূল ভিডিওটি ১১ মাস আগে ইউটিউবে আপলোড করা হয়েছিল।

ভিডিওতে দেখা যায়, ওই যাজক মালয়ালম ভাষায় বলছেন, জিন্স প্যান্ট এবং টিশার্ট পরে ঘুরে বেড়ানো অর্ধনগ্ন মেয়েরা সমাজের ক্ষতি করছে। তাদের পোশাকে পুরুষদের উত্তেজনা বাড়ছে।

যাজক বলেন, হলি কমিউনিয়ন (যিশু খ্রিস্টের শেষ ভোজ উপলক্ষে আয়োজিত) অনুষ্ঠানসহ বিভিন্ন সময়ে কিছু গির্জায় মহিলাদের পোশাক দেখে গির্জা ছেড়ে বেরিয়ে যাওয়ার  ইচ্ছা হয় তার।

তিনি বলেন, মনে হয়, লাথি মেরে ওই নারীদের গির্জা থেকে বার করে দেয়া হোক। তারা জিন্স প্যান্ট, টিশার্ট ও শার্ট পরে। তাদের হাতে মোবাইল ফোন থাকে। চুলটাও বাঁধে না।

মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য নারীরা এমনটা করে বলেও দাবি এই যাজকের।

তিনি নারীদের প্রতি প্রশ্ন ছুঁড়ে দেন, 'ক্যাথলিক চার্চ আপনাদের পুরুষদের পোশাক পরার অধিকার দিয়েছে? না বাইবেল সেই অধিকার দিয়েছে?'

এ যাজকের মতে, নারীদের সেরা পোশাক হল চুড়িদার। কিন্তু শয়তানের প্রভাবে পড়ে মেয়েরা ওড়না ছুঁড়ে ফেলে দিয়েছে। উত্তেজক পোশাক পরে তারা ঈশ্বরকে অমান্য করছে।

'বাইবেল বলছে যারা তোমাকে পাপের দিকে ঠেলে দেয়, তাদের শরীরে পাথর বেঁধে সমুদ্রে ডুবিয়ে মারো' এমন উদ্ধৃত্তির কথা জানিয়ে তিনি বলেন, 'নারীরা যদি পুরুষকে উত্তেজিত করে, তবে অবশ্যই তারা পাপ করছে।'

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ