মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তায় ঢাকা ৫ আগস্ট বন্ধ থাকবে বন্ধ থাকবে আল-হাইআতুল উলয়া ও বেফাক কার্যালয় আগমীকাল বসুন্ধরা মাদরাসায় ইসলাহি বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ঢাকা কলেজে ছাত্রদল-শিবির রক্তক্ষয়ী সংঘর্ষ অস্বাভাবিক বিদ্যুৎ বিলের শিকার মাওলানা আজহারীও ড্রোন হামলায় কাঁপল সৌদি আরবের নাজরান বিমানবন্দর

অশ্রুতে শেষ হলো চরমোনাইর মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

cor akheriআওয়ার ইসলাম : মানবতার কল্যাণ ও শান্তি কামনায় মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো চরমোনাইর বার্ষিক মাহফিল। আজ সোমবার কীর্তনখোলা নদীর তীরে লাখো ভক্ত-মুরিদান এই মোনাজাতে অংশগ্রহণ করেন।

সকাল ৮টা ৪৫ মিনিটে মোনাজাত শুরু হয়, শেষ হয় ৯টায়। মোনাজাত পরিচালনা করেন বর্তমান চরমোনাই পীর সাহেব আলহাজ্ব মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

মোনাজাতে মহান আল্লাহর কাছে সকল পাপ ও অন্যায় থেকে মুক্তির জন্য আকুতি জানান মুসল্লিরা। দেশ-জাতি ও মানবতার কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন। মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তির প্রার্থণা করা  হয়। আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো চরমোনাই ময়দান।  এসময় চারটি বিশাল মাঠ ও আশপাশের বাড়ি-ঘরের সকল যায়গাই ছিল মুসল্লিদের দ্বারা কানায় কানায় পূর্ণ ।

আখেরি মোনাজাতের আগে ফজরের পর থেকে চলে চরমোনাই পীর সাহেবের বয়ান। এ বয়ানে আমলের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পরে মুরিদদের ছবক দেওয়া হয়।

আখেরি মোনাজাত উপলক্ষে আগে থেকেই চরমোনাই ময়দানসহ আশপাশ এলাকায় নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। গত ২৪ ফেব্রুয়ারি চরমোনাই মাহফিল শুরু হয় ।

মনে করা হচ্ছে,  আখেরি মোনাজাতে ৫০ লক্ষাধিক মুসল্লি অংশগ্রহণ করেন। মাহফিল কর্তৃপক্ষের নিজস্ব ওয়েব সাইটের মাধ্যমে সরাসরি সম্প্রচারের ফলে বিশ্বের কোটি কোটি মানুষ পরোক্ষভাবে মোনাজাতে শরিক হতে পেরেছেন।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ