সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

সৌদিতে ঘুষের খবর দিলেই পুরস্কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

gush_ghush_takaঘুষ থামাতে এবার পুরষ্কারের ঘোষণা দিল সৌদি আরব। দেশটি ঘোষণা দিয়েছে কেউ ঘুষের খবর দিলেই পুরস্কার দেয়া হবে তাকে। প্রশাসনিক তদন্ত অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

খবর দেয়ার জন্য একটি নাম্বারও চালু করা হয়েছে। ৯৮০ নম্বরে ফোন করে বা তদন্ত অধিদপ্তরে গিয়ে যে কোনো স্থানের ঘুষ আদান-প্রদানজনিত কোনো ঘটনা সম্পর্কে অভিযোগ করলে তাকে পুরস্কার প্রদান করবে কর্তৃপক্ষ। অভিযোগ সংক্রান্ত যে কোনো তথ্য এবং যে ব্যক্তি অভিযোগ করেছেন তার পরিচয়ও গোপন রাখার নিশ্চয়তা দেয়া হয়েছে।

এ সংক্রান্ত যে সব অভিযোগ আসবে তা সম্পূর্ণ গোপনীয়তার ভিত্তিতে যাচাই করা হবে। প্রশাসনিক তদন্ত অধিদপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, দেশের বিভিন্ন স্থানে ১৭শ’ আর্থিক এবং প্রশাসনিক দুর্নীতির মামলা দায়ের করা হয়েছে। দুর্নীতির দায়ে এ পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠানের বহু কর্মচারীকে গ্রেফতার করা হয়েছে।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ