মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তায় ঢাকা ৫ আগস্ট বন্ধ থাকবে বন্ধ থাকবে আল-হাইআতুল উলয়া ও বেফাক কার্যালয় আগমীকাল বসুন্ধরা মাদরাসায় ইসলাহি বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ঢাকা কলেজে ছাত্রদল-শিবির রক্তক্ষয়ী সংঘর্ষ অস্বাভাবিক বিদ্যুৎ বিলের শিকার মাওলানা আজহারীও ড্রোন হামলায় কাঁপল সৌদি আরবের নাজরান বিমানবন্দর

হাফেজ্জি হুজুর ও আমিমুল ইহসানের নাম মুছে ফেলার পরিনাম শুভ হবে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

khelafat_mojlish2আওয়ার ইসলাম : দেশের সর্বজন শ্রদ্ধেয় আলেম মাওলানা মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুর রহ. ও জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের সাবেক খতিব মুফতি আমিমুল ইহসানের রহ. নামে চালু ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের অন্তর্ভূক্ত দু’টি সড়কের নাম মুছে ফেলতে সিটি কর্পোরেশনের দেয়া নির্দেশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

আজ প্রদত্ত এক যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, দেশের সর্বজন শ্রদ্ধেয় আলেম ও বুজুর্গ মাওলানা মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুর রহ. ও মাওলানা মুফতি আমিমুল ইহসানের রহ. নাম মুছে ফেলার পরিনাম শুভ হবে না।

দেশবাসীর অত্যন্ত শ্রদ্ধার পাত্র মাওলানা মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুর রহ. ও মুফতি আমিমুল ইহসানের রহ. নামে চালু ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের অন্তর্ভূক্ত সড়ক দু’টির নাম মুছে ফেলতে দেয়া নির্দেশ অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

নেতৃদ্বয় দেশের সর্বজন শ্রদ্ধেয় এই আলেমদ্বয়ের নামে সড়ক দু’টি যাতে চালু থাকে সেজন্যে সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানান।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ