মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তায় ঢাকা ৫ আগস্ট বন্ধ থাকবে বন্ধ থাকবে আল-হাইআতুল উলয়া ও বেফাক কার্যালয় আগমীকাল বসুন্ধরা মাদরাসায় ইসলাহি বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ঢাকা কলেজে ছাত্রদল-শিবির রক্তক্ষয়ী সংঘর্ষ অস্বাভাবিক বিদ্যুৎ বিলের শিকার মাওলানা আজহারীও ড্রোন হামলায় কাঁপল সৌদি আরবের নাজরান বিমানবন্দর

মনোনয়নপত্র নিলেন সুরঞ্জিতের স্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

joyaপ্রয়াত সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তর মৃত্যুতে শূন্য আসনের উপনির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তাঁর স্ত্রী জয়া সেনগুপ্ত।

আজ শুক্রবার বিকেলে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মায়ের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন সুরঞ্জিতপুত্র সৌমেন সেনগুপ্ত।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন। তিনি জানান, জয়া সেনগুপ্তসহ এ পর্যন্ত মোট চারজন উপনির্বাচনে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

গত ৫ ফেব্রুয়ারি সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত মারা গেলে সুনামগঞ্জ-২ আসনটি শূন্য হয়। সুনামগঞ্জ-২ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে আগামী ২ মার্চ পর্যন্ত। মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে ৫-৬ মার্চ। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৩ মার্চ। এ আসনে ভোট হবে ৩০ মার্চ।

আরআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ