বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
অদৃশ্য খরচই মূল্যস্ফীতির চাপ বাড়াচ্ছে: বাণিজ্যমন্ত্রী ‘হবিগঞ্জের ঘটনায় বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের বহিঃপ্রকাশ ঘটেছে’ শনিবার নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ, লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা তুরস্কের স্কুলগুলোতে নামাজের কক্ষ স্থাপনের নির্দেশ এরদোগানের সমবেদনা জানাতে সিলেটে মরহুম দেওয়ান মসুদ রাজা চৌধুরীর বাসভবনে জমিয়ত সভাপতি হজ মেলা শুরু, বিমান ভাড়া আরও কমানোর ঘোষণা প্রতিমন্ত্রীর সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা  শুরু হচ্ছে আওয়ার ইসলামের ভাষা, সাহিত্য ও সাংবাদিকতা কোর্সের ১৬তম ব্যাচ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা

কোনো মুসলমান মূর্তিকে ন্যায়বিচারের প্রতীক বলতে পারে না: মুফতি মাহফুজুল হক  

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Mahfujul haqueআওয়ার ইসলাম : সুপ্রিম কোর্টের সামনে স্থাপিত গ্রীক দেবীর মূর্তিকে ন্যায় বিচারের প্রতীক আখ্যায়িত করে তা অপসারণের আন্দোলনকে সমালোচনা করে দেয়া সংস্কৃতিমন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক।
তিনি বলেছেন, মূর্তি কখনো ন্যায় বিচারের প্রতীক হতে পারে না। ন্যায় বিচারের প্রতীক হচ্ছে মহাগ্রন্থ আল কুরআন। কুরআনে প্রত্যেকটি বিষয়ে সুস্পষ্ট সমাধান রয়েছে। কোনো মুসলমান মূর্তিকে ন্যায় বিচারের প্রতীক বলতে পারে না। মূর্তিকে ন্যায় বিচারের প্রতীক মেনে নিলে সে মুশরিক হয়ে যাবে। তার ঈমান থাকবে না। প্রত্যেক নবী ও রাসূল মূর্তির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এবং মূর্তি ধ্বংসে কার্যকরি ভূমিকা পালন করেছেন।
তিনি আরো বলেন, মূর্তি অপসারণের দাবীতে যে আন্দোলন শুরু হয়েছে মূর্তি অপসারণ না হওয়া পর্যন্ত আমাদের প্রতিবাদ কর্মসূচি চলতে থাকবে। সংস্কৃতিমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তা প্রত্যাহার করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। না হয় তিনি কুরআনের ভাষায় মুশরিক হিসেবে গণ্য হবেন। ৯২ ভাগ মুসলমানের দেশে অন্য দেশের সংস্কৃতি লালন ও দেশকে মূর্তি পূজারীদের দেশে পরিণত করতে দেয়া হবে না।
-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ