বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

কোনিও মামলার রায় ২৮ ফেব্রুয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Hosi konioআওয়ার ইসলাম : আলোচিত জাপানি নাগরিক হোসি কোনিও হত্যা মামলার রায়ের দিন ২৮ ফেব্রুয়ারি ধার্য করা হয়েছে। রবিবার যুক্তিতর্ক শেষে রংপুরের বিশেষ জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার এ মামলার রায় ঘোষণার দিন ধার্য করেন। এ মামলায় বাদী পক্ষে ৫৫ জন স্বাক্ষী এবং আসামি পক্ষে একজন সাফাই স্বাক্ষী দিয়েছেন।

সরকার পক্ষের আইনজীবী বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) রথীশ চন্দ্র ভৌমিক জানান, গত ১৪ ফেব্রুয়ারি আসামি সাখাওয়াত হোসেনের পক্ষে আব্দুল মজিদ মন্ডল আদালতে সাফাই সাক্ষ্য দেয়ার মাধ্যমে স্বাক্ষ্য গ্রহণের পর্ব শেষ হয়।

এ মামলায় জেএমবির ৮ জঙ্গির বিরুদ্ধে গত ৭ আগস্ট অভিযোগপত্র দিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা রংপুরের কাউনিয়া থানার ওসি আব্দুল কাদের জিলানী।

আসামিপক্ষে মামলা পরিচালনা করেন- অ্যাডভোকেট আফতাব হোসেন ও আবুল হোসেন। এর আগে সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে হোশি কোনিও হত্যা মামলায় গ্রেফতার ৫ আসামি জেএমবির রংপুর আঞ্চলিক কমান্ডার মাসুদ রানা, সদস্য ইছাহাক আলী, লিটন মিয়া, আবু সাঈদ ও সাখাওয়াত হোসেনকে আদালতে হাজির করা হয়।

এ মামলায় জেএমবির ৮ জঙ্গির বিরুদ্ধে গত ৭ আগস্ট অভিযোগপত্র দিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা কাউনিয়া থানার ওসি আবদুল কাদের জিলানী। আসামিদের মধ্যে জেএমবির আঞ্চলিক কমান্ডার মাসুদ রানাসহ পাঁচ জঙ্গি কারাগারে আছেন। বাকি তিনজনের মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহসান উল্লাহ আনছারী পলাতক রয়েছেন। এই মামলার অপর দুই আসামির মধ্যে ৫ জানুয়ারি সাদ্দাম হোসেন ঢাকায় এবং অপর আসামি নজরুল ইসলাম ওরফে বাইক হাসান গত বছরের ১ আগস্ট রাজশাহীতে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।

২০১৫ সালের ৩ অক্টোবর সকালে তাকে কাউনিয়া উপজেলার আলুটারি এলাকায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির জঙ্গিরা গুলি করে হত্যা করে।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ