মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তায় ঢাকা ৫ আগস্ট বন্ধ থাকবে বন্ধ থাকবে আল-হাইআতুল উলয়া ও বেফাক কার্যালয় আগমীকাল বসুন্ধরা মাদরাসায় ইসলাহি বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ঢাকা কলেজে ছাত্রদল-শিবির রক্তক্ষয়ী সংঘর্ষ অস্বাভাবিক বিদ্যুৎ বিলের শিকার মাওলানা আজহারীও ড্রোন হামলায় কাঁপল সৌদি আরবের নাজরান বিমানবন্দর

আজ দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Hasina bimanআওয়ার ইসলাম : প্রধানমন্ত্রী শেখ হাসিনা জার্মানি সফর শেষে আজ দেশে ফিরছেন।তিনি আজ সকালে আবুধাবিতে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে ইতিহাদ এয়ারওয়েজ ফ্লাইট (ইওয়াই-০০৪) স্থানীয় সময় সকাল ৭টা ১০ মিনিটে আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

৫৩তম মিউনিখ নিরাপত্তা সম্মেলন উপলক্ষে জামার্নিতে তিন দিনের সরকারি সফর শেষে দেশে ফিরছেন শেখ হাসিনা। বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

আবুধাবিতে সাড়ে ছয় ঘণ্টার যাত্রাবিরতি শেষে স্থানীয় সময় বেলা দেড়টার দিকে প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশে রওনা হবেন এবং বাংলাদেশ সময় রাত আটটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

এর আগে প্রধানমন্ত্রী গত শনিবার জার্মানির স্থানীয় সময় রাত ৯টা ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশে মিউনিখ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ