শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

ট্রাম্প-টুপি পরায় স্কুল ছাত্রকে বেধরক পিটুনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

trump_capeমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী ক্যাম্পেইনের স্লোগান 'মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন' লেখা লাল রঙের বেসবল টুপি পরায় এক স্কুল-ছাত্রকে স্কুল বাসে পিটিয়েছে তার সহপাঠীরা।

ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের মিসৌরির চেস্টারফিল্ডের পার্কওয়ে-তে। ট্রাম্প টুপি বলে পরিচিত মার্কিন প্রেসিডেন্টের সিগনেচার টুপি পরে থাকায় ১২ বছরের ওই কিশোরকে মারধর করে পার্কওয়ে স্কুল ডিসট্রিক্টয়ের তার সহপাঠীরা। এর আগে গেভিন নামে ষষ্ঠ গ্রেডের ওই শিক্ষার্থীকে ব্যঙ্গবিদ্রূপ করা হয় বলেও জানিয়েছে সে।

স্থানীয় এক টিভি চ্যানেলকে গেভিন বলেছে, ওই সময় একটি ছেলে এত ক্ষিপ্ত হয়ে পড়ে যে, আমাকে ধাক্কা মেরে বাসের জানালায় ঠেসে ধরে আঘাত করতে থাকে। কোনোক্রমে তাকে ঠেলে সরিয়ে দিই।

মারধর খাওয়ার পরও গেভিনকেই গোটা ঘটনার জন্য দায়ী করে বরখাস্ত করে স্কুল কর্তৃপক্ষ।

গেভিনের মা ক্রিস্টিনা কর্টিনার অভিযোগ, তার ছেলেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই হয়রানি করা হচ্ছে।

তিনি বলেছেন, একজন অভিভাবকের কাছে এটা হতাশাজনক ঘটনা। রাজনৈতিক উত্তেজনা রয়েছে দেশে। মনে হয়, তারই শিকার হল আমার ছেলে।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ