সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

কাবার সামনে সুস্থ হয়ে গেল বালকটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ganim_qatarআওয়ার ইসলাম: হুইল চেয়ার ছাড়া সে চলতে পারত না। এমনকি ওমরায় গিয়েও সে সব কাজ চেয়ারে বসেই করেছে। কিন্তু পবিত্র কাবার শরীফের সামনে এসে পাল্টে গেল দৃশ্যপট। সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল যেন। চেয়ার ছেড়ে বালকটি শুধু হাতে ভর করে তওয়াফ শুরু করল।

প্রতিবন্ধী কিশোরটির নাম গানিম আল মুফতার। কাতারের বাসিন্দা। দুই পা ছাড়া এক চতুর্থাংশ শরীর নিয়ে জম্মেছিল সে।

গত শুক্রবার মাগরিব নামাজের সময় সাতবার হাতে ভর করেই কাবা তাওয়াফ করে প্রতিবন্ধী গানিম। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে এই তাওয়াফের ভিডিও প্রচারের পর হইচই পড়েছে।

কিশোর গানিমের স্বপ্ন ছিল নিজহাতে পবিত্র কাবা শরিফ তাওয়াফ করা এবং পবিত্র হাজরে আসওয়াদ পাথরে চুম্বন করা।

এ স্বপ্নের কথা জেনে তা পূরণে গানিমের জন্য ওমরা পালনের ব্যবস্থা করেন সৌদি পর্যটন এবং জাতীয় ঐতিহ্য কমিশনের চেয়ারম্যান প্রিন্স সুলতান বিন সালমান বিন আবদুল আজিজ।

গানিম প্রতিবন্ধী হওয়ায় কাবা তাওয়াফসহ ওমরা পালনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজন ছিল। এজন্য একটি বিশেষ টিমের মাধ্যমে গানিম ও তার পরিবারের সদস্যদের মক্কায় পৌঁছানোর পর থেকে ওমরা পালনের শেষ পর্যন্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়।

মক্কায় গানিমকে উষ্ণ অভ্যর্থনা জানান প্রিন্স সুলতান। এছাড়া মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ মাহের আল-মুয়াকলির পেছনে গানিমদের নামাজ পড়ানোর ব্যবস্থা করা হয়।

প্রতিবন্ধী গানিম হাত দিয়ে ভর দিয়ে পবিত্র কাবা তাওয়াফ করতে পারায় দারুণ খুশি।এ জন্য প্রিন্স সুলতান ও শেখ মাহেরে প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে এই কিশোর।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ