সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

আবদুল হাফিজ মক্কী'র ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

abdul_hafiz_makki2আওয়ার ইসলাম: ইন্টারনেশনাল খতমে নবুওয়ত মুভমেন্টের আমির শায়েখ আবদুল হাফিজ মক্কী ইন্তেকাল করেছেন। সোমবার সাউথ আফ্রিকার পেট্রোমেরিট শহরে একটি মাহফিলে আলোচনার সময় অসুস্থ হয়ে মারা যান। 

আল্লামা আবদুল হাফিজ মক্কী ছিলেন শায়েখ জাকারিয়া কান্ধলভী রহ. এর অন্যতম খলীফা। বাংলাদেশেও জনপ্রিয় ছিলেন তিনি। একাধিকবার বিভিন্ন মাহফিল উপলক্ষ্যে তিনি ভ্রমণ করেছেন বাংলাদেশে।

দৈনিক পাকিস্তানের প্রতিবেদনে জানা যায়, তিনি মক্কা মুকাররমায় দীর্ঘ দিন ধর্মীয় শিক্ষার প্রচার ও প্রসারে রত ছিলেন। কয়েকদিন আগে তিনি আফ্রিকায় দাওয়াতি ভ্রমণে যান। সেখানে সোমবার তিনি একটি কুরআনি মাহফিল আলোচনার সময় হঠাৎ করেই তার হার্ট এ্যাটাক হয়।

তিনি দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে মক্কা মুকাররমায় দরস তাদরিসের খেদমতে লেগে ছিলেন।  একই সঙ্গে তিনি খতমে নবুওয়তের হেফাজতের জন্য বিশ্বব্যাপী আন্দোলন ছড়িয়ে দিয়েছেন।

 আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ