শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

ইউরোপ হবে মুসলিম অধ্যুষিত মহাদেশ : ইতালিয়ান আর্চ বিশপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

vescovoআওয়ার ইসলাম : ইতালিয়ান ক্যাথলিক চার্চের আর্চবিশপ মনসিগনর কার্ল লিবার্টি এক ঘোষণায় ভবিষ্যতবাণী করে বলেছেন, ইউরোপ অচিরেই মুসলিম অধ্যুষিত অঞ্চলে পরিণত হবে।

তিনি বলেন, মুসলিম অভিবাসীদের ক্রমাগমন, ধর্মান্তর ও ইউরোপীয়দের মাঝে নাস্তিক্যবাদের প্রসারের কারণে ইউরোপ অদূর ভবিষ্যতে মুসলিম প্রধান মহাদেশে পরিণত হবে।

তিনি বলেন, আমাদের নির্বুদ্ধিতার জন্য আগামী ১০ বছরের মধ্যে আমরা সবাই মুসলিম হয়ে যাবো। কারণ, ইতালি ও ই্উরোপ পৌত্তলিকতা ও নাস্তিক্যের দিকেই হাটছে। তারা এমন সব আইন করছে যা খোদা্দ্রহিতার শামিল।তারা আজ পৌত্তলিক ঐতিহ্যকে ধারণ ও লালন করছে।

Europ

সম্প্রতি ইতালি মুসলিম অভিবাসীদের প্রধান গন্তব্যে পরিণত হয়েছে। গত দুই বছরে সমুদ্রপথে আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও এশিয়া থেকে প্রায় ৩৩০০০০ অভিবাসী ইতালিতে প্রবেশ করেছে। অভিবাসীদের স্রোতের উপর নির্ভর করে তিনি একথা বলেন।

এই শীর্ষ ক্যাথলিক নেতা আরও বলেন, ইতালির উচিৎ মুসলিমদের সহযোগিতা না করে ইতালির বেকার ও দরিদ্র জনগণকে প্রথমে সহযোগিতা করা।

সূত্র : ডেইলি পাকিস্তান

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ