বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী আল-আজহারে দারুল আরকামের ১৫ শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ, সংবর্ধনা অনুষ্ঠিত জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮ ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

হেদায়াতি বয়ান চলছে: মোনাজাত ১১টার মধ্যে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

vola-ijtemaআওয়ার ইসলাম:৫২তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরী মোনাজাত আজ সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে অনুষ্ঠিত হবে।

সকালে ইজতেমার মুরব্বী মোঃ গিয়াস উদ্দিন এ তথ্য জানান। আখেরী মোনাজাত পরিচালনা করবেন দিল্লীর মাওলানা মোহাম্মদ সাদ। সকাল ৮টা ২০ মিনিটে হেদায়েতী বয়ান শুরু হয়েছে। দিল্লীর মাওলানা মোহাম্মদ সাদ এ হেদায়েতী বয়ান করছেন। বাদ ফজর বয়ান করেন বাংলাদেশের মাওলানা ইউনুস সিকদার।

আখেরি মোনাজাতে অংশ নিতে মুসল্লিদের স্রোত: 
আখেরী মোনাজাতে অংশ নিতে রবিবার ভোর রাত থেকেই মুসল্লিদের ঢল ছুটেছে টঙ্গীর ইজতেমা ময়দানে। আখেরী মোনাজাতকে কেন্দ্র করে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।

সরেজমিনে দেখা গেছে, শনিবার সন্ধ্যার পর থেকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকা থেকে বিভিন্ন যানবাহনে করে মুসল্লিরা ইজতেমা ময়দানের দিকে যাচ্ছেন। শনিবার রাত ১২টা থেকে যানবাহন চালাচল বন্ধ থাকায় রবিবার ভোর থেকে মুসল্লিরা ইজতেমার আখেরী মোনাজাতে অংশ নিতে ইজতেমা ময়দানের দিকে ছুটে যাচ্ছেন। অনেক মুসল্লি পায়ে হেঁটে ইজতেমা ময়দানে গিয়ে ফজরের নামাজ আদায় করেছেন।

আখেরী মোনাজাতে নিরাপত্তা : 
গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন আর রশীদ জানান, আখেরী মোনাজাতের পর মুসল্লিদের বাড়ি ফেরা পর্যন্ত ইজতেমা ময়দানসহ আশপাশের এলাকায় ৬ হাজারের বেশি পুলিশ নিয়োজিত থাকবে। এছাড়া সাদা পোশাকে মুসল্লিদের বেশে খিত্তায় খিত্তায় পুলিশ মোতায়েন রয়েছে।

ডিএস

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ