শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

সারবিয়ান ট্রেন আটকে দিলো কসোভো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

cosovo

আওয়ার ইসলাম :  কসোভো ও সারবিয়ার মাঝে নতুন উত্তেজনা সৃষ্টি হয়েছে। গতকাল কসোভো-সারবিয়া সীমান্ত অতিক্রমের সময় একটি সারবিয়ান ট্রেন আকটে দেয় কসোভো কর্তৃপক্ষ। রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি করার অভিযোগে ট্রেনটিকে আকটে দেয়া হয়।

ট্রেনটির গায়ে ২০ ভাষায় লেখা ছিলো ‘কসোভো ইজ সারবিয়ান’ অর্থাৎ কসোভো সারবিয়ার অংশ। কিছুদিন সারবিয়া বেলগ্রেড থেকে উত্তর কসোভো পর্যন্ত একটি ট্রেন সার্ভিস উদ্বোধনের ঘোষণা দেয়।

cosovo 2

সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক হিসেবে ট্রেনটি যাত্রা শুরু করে। রাশিয়ায় তৈরি ট্রেনটিকে সারবীয় খ্রিস্টান অর্থডক্স অনুসারীদের বিভিন্ন প্রতীক দিয়ে সাজানো হয়।

২০০৮ সালে সারবিয়া থেকে স্বাধীন হওয়া মুসলিম কসোভো এটা সারবিয়ার উদ্দেশ্য প্রনোদিত ‘রাজনৈতিক জ্বালাতন’ হিসেবেই দেখছে।

সূত্র : বিবিসি

-এআরকে