বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী আল-আজহারে দারুল আরকামের ১৫ শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ, সংবর্ধনা অনুষ্ঠিত জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮ ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

সরকারি ব্যবস্থাপনায় হজ গমনেচ্ছুদের প্রাকনিবন্ধন শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

motiur_hajআওয়ার ইসলাম: ২০১৭ সালে সরকারি ব্যবস্থাপনায় যারা হজে যাবেন তাদের প্রাকপ্রাকনিবন্ধন শুরু হয়েছে। অনলাইনে চলছে প্রাকনিবন্ধের এ কার্যক্রম।

রবিবার বিকেলে সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে এ কার্যক্রমের উদ্বোধন করেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মো. মতিউর রহমান। এ সময় ধর্ম সচিব আব্দুল জলিলসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তবে সরকারি ব্যবস্থাপনায় হজের প্রাকনিবন্ধন শুরু হলেও বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন শুরু হবে ফেব্রুয়ারি মাসে। তারিখ এখনও চূড়ান্ত হয়নি।

অধ্যক্ষ মতিউর রহমান বলেন, গত বছর থেকে ইলেকট্রনিক হজ ব্যবস্থাপনা চালু হয়েছে। এবারও তা চলবে। প্রাকনিবন্ধন কার্যক্রম শুরুর জন্য আমরা ইতিমধ্যেই ৯৬৪টি বৈধ হজ এসেন্সির তালিকা এবং টাকা জমা দেয়ার জন্য ২৫টি ব্যাংকের তালিকা প্রকাশ করেছি। গত বছর এক লাখ ৪০ হাজার ৯৯৪ জন হজে যাওয়ার জন্য প্রাকনিবন্ধন করেছিলেন। যার মধ্যে এক লাখ এক হাজার ৮২৯ জন হজযাত্রী হজে গিয়েছিলেন। গতবার যারা যেতে পারেননি তারা ২০১৭ সালের জন্য নিবন্ধন করেছেন।

তিনি আরও বলেন, এ বছর সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের প্রাকনিবন্ধন কার্যক্রম শুরু হবে ৫৪০২ নম্বর সিরিয়াল থেকে। আর বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের প্রাকনিবন্ধন কার্যক্রম শুরু হবে এক লাখ ৪০ হাজার ৯৯৫ নম্বর সিরিয়াল থেকে।

উদ্বোধনী অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোস্তফা কামাল এবং তার স্ত্রী মিসেস কামাল নিবন্ধন ও প্রাকনিবন্ধন করে ধর্মমন্ত্রীর কাছ থেকে সনদ গ্রহণ করেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ