শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

এফএম রেডিও পুরোপুরি নিষিদ্ধ করল যে দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

fm_radioআওয়ার ইসলাম: বিশ্বে এখন পর্যন্ত এটিই একমাত্র দেশ যেখানে পুরোপুরি নিষিদ্ধ হচ্ছে এফএম রেডিও। মাত্রাতিরিক্ত খরচ আর অপসংস্কৃতির বিস্তারের কারণে এফএম রেডিও বন্ধ হচ্ছে দেশটিতে। খবর দৈনিক ডন

এফএম রেডিও পুরোপুরি নিষিদ্ধ করা দেশটির নাম নরওয়ে। ২০১৭ সালের মধ্যেই দেশটি সব এফএম রেডিও বন্ধ করার উদ্যোগ হাতে নিয়েছে।

ডন জানিয়েছে, বর্তমানে দেশটিতে ২২টি জাতীয় ডিজিটাল রেডিও স্টেশন ও আরও ২০টি ডিজিটাল প্ল্যাটফর্মের জায়গা রয়েছে। এর বিপরীতে দেশটিতে এফএম আউটলেট আছে ৫টি।

বাণিজ্যিক এফএম সার্ভিসগুলো বন্ধ করার আগে সরকারি এফএম রেডিওর সম্প্রচার বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ‘নরওয়ে পাবলিক সার্ভিস ব্রডকাস্টার(এনআরকে)’। তবে নরওয়ে সরকারের এমন সিদ্ধান্ত বিশ্ববাজারের এফএম শিল্পের জন্য ‘স্পর্শকাতর সময়’ বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের গবেষক জেমস ক্রিডল্যান্ড।

এফএম সম্প্রচার বন্ধের মাধ্যমে দেশটি প্রতি বছরে আড়াই কোটি ডলার সাশ্রয় করতে পারবে বলে মনে করে দেশটির সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

দেশটিতে এফএম বন্ধের পর এর স্থলাভিষিক্ত হবে ডিজিটাল অডিও ব্রডকাষ্টিং সম্প্রচার প্রযুক্তি।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ