সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’ দাওরায়ে হাদিস নিবন্ধনে বয়স পরিবর্তনের সুযোগ থাকছে না ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে সাত ধাপে ‘আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামি মূল্যবোধকে প্রাধান্য দিতে হবে’ ব্যবসায়ী সিন্ডিকেটের কারসাজিতে সরকারের অসহায়ত্ব দৃশ্যমান: ইসলামী আন্দোলন

ইসলামে অবদানের স্বীকৃতি পেলেন বাদশাহ সালমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

saudi2আওয়ার ইসলাম : ইসলাম ধর্মে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সৌদি বাদশাহ সালমানকে বাদশাহ ফয়সাল ইন্টারন্যাশনাল পুরস্কার ২০১৭ এর জন্য মনোনীত করা হয়েছে। ইসলাম ধর্মের বহুমুখী সেবা ও অবদানের জন্য তাকে এ পুরস্কার প্রদান করা হবে। মক্কার আমির এবং বাদশা ফয়সাল ফাউন্ডেশনের পরিচালক ও চেয়ারম্যান প্রিন্স খালেদ আল-ফয়সাল এ বছরের বিজয়ীদের নাম ঘোষণা করেন।

নির্বাচকমণ্ডলী ইসলামের সেবায় বাদশাহ সালমানের বিভিন্ন অবদান তুলে ধরেন। যেমন, মাসজিদুল হারামাইনের সেবা ও সংরক্ষণ, কিং আবদুল আজিজ দারা-এর পৃষ্ঠপোষকতা এবং তার মাধ্যমে রাসুল সা. এর জীবন ও ইতিহাস তুলে ধরা, কিং আবদুল আজিজ কমপ্লেক্স প্রতিষ্ঠা ও পরিচালনা করা, চলমান সংকট মোকাবেলায় আরব ও মুসলিম বিশ্বকে নেতৃত্ব দান, সন্ত্রাস মোকাবেলায় ইসলামিক সামরিক জোট গঠন ইত্যাদি।

এ বছর ইসলামিক শিক্ষায় অবদান রাখার জন্য পুরস্কার পেয়েছেন লেবাননের অধ্যাপক রিদওয়ান আল-সাইয়্যিদ, আরবি ভাষা ও সাহিত্যে অবদানের জন্য জর্ডানের অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ অ্যাকাডেমি, মেডিসিনে জাপানের অধ্যাপক তাদামিৎসু কিশিমোতো, বিজ্ঞানে যৌথভাবে পুরস্কার জিতেছেন নেদারল্যান্ডের অধ্যাপক লরেন্স মোলেনক্যাম্প ও সুইজারল্যান্ডের অধ্যাপক ড্যানিয়েল লস।

উল্লেখ্য, বাদশাহ ফয়সাল পুরস্কারকে আরব বিশ্বের নোবেল বলা হয়। নোবেল পুরস্কারের পর এটির আর্থিক মূল্য সবচেয়ে বেশি।

সূত্র : আরব গেজেট

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ