মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তায় ঢাকা ৫ আগস্ট বন্ধ থাকবে বন্ধ থাকবে আল-হাইআতুল উলয়া ও বেফাক কার্যালয় আগমীকাল বসুন্ধরা মাদরাসায় ইসলাহি বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ঢাকা কলেজে ছাত্রদল-শিবির রক্তক্ষয়ী সংঘর্ষ অস্বাভাবিক বিদ্যুৎ বিলের শিকার মাওলানা আজহারীও

প্রতিষ্ঠানের নাম লেখতেই তিন বানান ভুল!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

pabnaআওয়ার ইসলাম: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ভর্তির ফরমে বড় ধরনের তিনটি বানান ভুল পাওয়া গেছে! যা নিয়ে ফেসবুকে তোলপাড় শুরু হয়েছে।

২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির সময় ওই ফরম চোখে পড়ে শিক্ষার্থীদের।

ভর্তি ফরমে ইংরেজিতে লেখা ‘ইউনিভার্সিটি’, ‘সায়েন্স’ ও ‘টেকনোলজি’ তিনটি বানানই ভুল।

গতকাল সোমবার ওই ফরমেই কাজ চালাতে থাকে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হলে ভর্তি কার্যক্রম বন্ধ রাখে কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার আবার নতুন ফরম ছাপিয়ে ভর্তি শুরু করা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আউয়াল কবির জয় বলেন, ‘এটা মূলত একাডেমিক শাখার কাজ ছিল। তারা এই ভুলটি করেছে। আসলে নিজেদের প্রেস না থাকায় মূলত ভুল হয়েছে।’

একাডেমিক শাখার প্রধান ও ডেপুটি রেজিস্ট্রার তাওহীদা খানম বলেন, ‘এটা প্রিন্টিং মিসটেক মাত্র। আমরা প্রেসে দিয়েছি। প্রেস ভুল করে ছাপিয়ে দিয়েছে।’

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ