শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

ইসলামি সামরিক জোটে আরো ৩দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

saudi_islami_jot_armyআওয়ার ইসলাম: আরো তিনটি দেশ সৌদি আরব নেতৃত্বাধীন সন্ত্রাসবিরোধী সামরিক জোটে যোগ দিতে যাচ্ছে। এগুলো হলো আজারবাইজান, তাজিকিস্তান এবং ইন্দোনেশিয়া।

এর ফলে জোটে সদস্য রাষ্ট্রের সংখ্যা হবে ৪২। সোমবার আন্তর্জাতিক মিডিয়াগুলো এ খবর প্রকাশ করে।

২০১৫ সালে সৌদি আরব সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে ইসলামিক সামরিক জোট গঠন করে। প্রাথমিকভাবে জোটে সৌদি আরব, জর্ডান, ইউএই, পাকিস্তান, বাহরাইন, বাংলাদেশ, বেনিন, তুরস্ক, শাদ, টোগো, তিউনিশিয়া, জিবুতি, সেনেগাল, সুদান, সিয়েরালিওন, সোমালিয়া, গ্যাবন, গিনি, ফিলিস্তিন, কমোরোস, কাতার, আইভরি কোস্ট, কুয়েত, লেবানন, লিবিয়া, মালদ্বীপ, মালি, মালয়েশিয়া, মিশর, মরক্কো, মৌরিতানিয়া, নাইজার, নাইজেরিয়া ও ইয়েমেন শরিক হয়।

এদিকে, ইসলামি সামরিক জোটের প্রধান হিসেবে সদ্য নিয়োগ পেয়েছেন পাকিস্তানের সাবেক সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফ। এই পদে জেনারেল রাহিলের নিয়োগ নিয়ে গুঞ্জন ছিল বেশ কিছুদিন ধরে। গত শুক্রবার (৬ জানুয়ারি) রাতে পাকিস্তানের জিও টিভির এক টক শো’তে দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ জেনারেল রাহিলের নিয়োগের খবর নিশ্চিত করেন।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ