শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত ছিলেন মার্কিন রাষ্ট্রদূত প্রত্যেক শহীদের রক্তের প্রতিশোধ নেবে ইরান: মোজতবা খামেনি বিরোধী দলের ওয়াকআউট নিয়ে প্রশ্ন তুললেন স্বরাষ্ট্রমন্ত্রী ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ ডিএমপির মার্চ মাসজুড়ে পরিশোধিত জ্বালানি তেল রফতানি নিষিদ্ধ করল চীন  ‘দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ’ যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে ১ হাজারের বেশি শিশু হতাহত উখিয়ায় রোহিঙ্গা শিশুদের মাঝে বিআরএফের ঈদ উপহার ত্রয়োদশ সংসদে শোক প্রস্তাবে নিজামী, সাঈদী, হাদিসহ বিভিন্ন নেতার নাম ত্রয়োদশ সংসদে রাষ্ট্রপতির নাম ঘোষণার পরই হট্টগোল

আফগানিস্তানে মেরিনসেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

marin-senaআওয়ার ইসলাম: আফগানিস্তানের হেলমন্দ প্রদেশে  মেরিন সেনা পাঠাচ্ছে যু্ক্তরাষ্ট্র।

জঙ্গি গোষ্ঠী তালেবানদের বিরুদ্ধে লড়াইয়ে সরকারি বাহিনীকে তারা সাহায্য করবে। এবার ৩০০ মেরিন সেনা যাচ্ছে আফগানিস্তানে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, ২০১৪ সালের পর এই প্রথম প্রদেশটিতে মেরিন পাঠানো হচ্ছে। সে বছর যুদ্ধসমাপ্তি ঘোষণার পর শুধু বিমান হামলা চালিয়ে যাচ্ছিলো যুক্তরাষ্ট্র।

দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রজার টার্নার বলেন, এটা কর্তব্যরত সেনাসদস্যের একটা নিয়মিত পরিবর্তন। যারা ইতোমধ্যে কাজ করছে তাদের পরিবর্তেই মেরিন সেনাদের নিয়ে আসা হচ্ছে।

তিনি বলেন, ‘আমরা একে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অভিযান মনে করছি। আমরা কোনোভাবেই হালকাভাবে নিচ্ছিনা।’

সেখানে তারা আফগান বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার ব্যাপারে ন্যাটো নেতৃত্বাধীন মিশনকে সহায়তা করবে। ন্যাটো তাদের বাহিনী প্রত্যাহার করে নেওয়ায় ২০১৪ সালে হেলমান্দ থেকে মার্কিন মেরিন সৈন্যদের দেশে ফেরত আনা হয়েছিল। আফগানিস্তান থেকে ন্যাটো বাহিনী প্রত্যাহার করে নেওয়ার পর আফগান সৈন্য তালেবানের বিরুদ্ধে যুদ্ধে নেতৃত্ব দেয়া শুরু করে।

বিগত পাঁচ বছরে প্রায় ১০ হাজার মার্কিন মেরিন সেনা তালেবানের বিরুদ্ধে যুদ্ধ করে আসছে। আলজাজিরা ও রয়টার্স

 

ডিএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ