শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত ছিলেন মার্কিন রাষ্ট্রদূত প্রত্যেক শহীদের রক্তের প্রতিশোধ নেবে ইরান: মোজতবা খামেনি বিরোধী দলের ওয়াকআউট নিয়ে প্রশ্ন তুললেন স্বরাষ্ট্রমন্ত্রী ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ ডিএমপির মার্চ মাসজুড়ে পরিশোধিত জ্বালানি তেল রফতানি নিষিদ্ধ করল চীন  ‘দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ’ যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে ১ হাজারের বেশি শিশু হতাহত উখিয়ায় রোহিঙ্গা শিশুদের মাঝে বিআরএফের ঈদ উপহার ত্রয়োদশ সংসদে শোক প্রস্তাবে নিজামী, সাঈদী, হাদিসহ বিভিন্ন নেতার নাম ত্রয়োদশ সংসদে রাষ্ট্রপতির নাম ঘোষণার পরই হট্টগোল

ট্রাম্পকে পরিপক্ক হতে বললেন জো বাইডেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

bidenআওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের বর্তমান ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন দেশটির  নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘পরিপক্ব’ হতে বলেছেন ।

সেই সঙ্গে মার্কিন গোয়েন্দাদের আক্রমণ করার জন্য ট্রাম্পের সমালোচনা করেছেন তিনি। শুক্রবার বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন প্রভাবিত করতে রুশ হ্যাকিংয়ের অভিযোগের বিষয়ে ট্রাম্পকে শুক্রবার ব্রিফ করবেন দেশটির গোয়েন্দারা।

মার্কিন গোয়েন্দাদের ওপর আস্থা না রাখায় ট্রাম্পের সমালোচনা করেছেন বাইডেন। তিনি বলেন, একজন হবু প্রেসিডেন্টর জন্য এটা ‘একেবারে নির্বোধ’।

নির্বাচনে রুশ হ্যাকিংয়ের বিষয়ে মার্কিন গোয়েন্দাদের দাবির বিষয়ে সন্দেহ প্রকাশ করে আসছেন ট্রাম্প। একই সঙ্গে তিনি গোয়েন্দাদের সমালোচনাও করেছেন।

পিবিএস নেটওয়ার্ককে দেয়া এক সাক্ষাৎকারে জো বাইডেন বলেন, একজন প্রেসিডেন্টের জন্য সিআইএ প্রতিরক্ষা গোয়েন্দাদের প্রতি আস্থা থাকতে হবে, অন্যান্য গোয়েন্দা সংস্থা থেকে।
ট্রাম্পের আক্রমণাত্মক বক্তব্য সম্পর্কে তিনি বলেন, পরিপক্ব হও ট্রাম্প, পরিপক্ব হও। কারণ, তুমি প্রেসিডেন্ট। এটা কিছু করার সময়। তোমার কী আছে, তা দেখাও।

ডিএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ