মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জানালার ওপাশে ঘুমন্ত সিংহ হুতি হামলা ঠেকাতে সৌদি আরবকে সহযোগিতা করবে যুক্তরাজ্য ইয়েমেনের বন্দরশহর মোখায় সৌদি বিমান হামলা, নিহত ৬ জ্বালানি তেলের দাম বাড়তেই বাসভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বিআরটিএ জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন: ইসলামী আন্দোলন ঢাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস, জলাবদ্ধতার শঙ্কা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জমিয়তের মুসল্লিদের স্বস্তির জন্য যে বিশেষ ব্যবস্থায় শীতল রাখা হয় মসজিদে নববী  জনস্বাস্থ্য রক্ষায় পরিবেশ সুরক্ষার বিকল্প নেই: পরিবেশমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানোয় ইসলামী যুব আন্দোলনের প্রতিবাদ

এই শহরের প্রথম মসজিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

dabak_mosjidআওয়ার ইসলাম: প্রথমবারের মতো নির্মিত হলো একটি মসজিদ। শুক্রবার (৩০ ডিসেম্বর) জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে মসজিদটি উদ্বোধন করা হয়। আমেরিকার ২৯তম অঙ্গরাজ্যের ডাবাক শহরে এর আগে কোনো মসজিদ ছিল না।

প্রায় ৫ লাখ মার্কিন ডলার ব্যয়ে মসজিদটি নির্মিত হয়েছে। অর্থ  দিয়েছেন এশিয়া এবং ইউরোপের অভিবাসীরা। স্থানীয় প্রশাসন মসজিদের জমি প্রদান ও মসজিদ সংলগ্ন রাস্তাটি পাকা করে দিয়েছে।

তবে মসজিদ নির্মাণের অনুমতি গ্রহণ, নির্মাণ সামগ্রীর জোগান সবকিছুই হয়েছে কঠোর পরিশ্রমের মাধ্যমে।

উদ্বোধনী দিনের জুমার বয়ানে ইংরেজিতে বেহেশত সম্পর্কে আলোচনা করা হয়েছে। পরে আরবিতে খুতবা প্রদান করা হয়। আইওয়ার ইসলামি সেন্টারের পরিচালক রামি আল দীবি নামাজের ইমামতি করেন।

মসজিদ নির্মাণ প্রসঙ্গে স্থানীয় কাউন্সিলর মার্কিন নাগরিক এরিন উগবারান বলেন, এই আমেরিকা কোনো একক ধর্মাবলম্বীর দেশ নয়। মুসলিমরা যেমন নিজ ধর্ম বিশ্বাস করেন, তেমনি আমেরিকার অন্য জনগণকে ভালোভাবে চেনেন, তাদের ভালোবাসেন। দেশের কল্যাণে কাজ করেন। এটা আমেরিকার জনগণকে মনে রাখতে হবে। মসজিদে কল্যাণের কথা বলা হয়, এটা তাদের অধিকার। আমরা তাতে সমর্থন করি।

তিনি আরও বলেন, আমেরিকার জনগণ যদি মুসলমানদের ভালোভাবে চেনে তাহলে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ