বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

রাষ্ট্রপতির সঙ্গে ইসলামী ঐক্যজোটের সংলাপ বৃহস্পতিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Islami oikko jutআওয়ার ইসলাম: নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতির সঙ্গে রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক বৈঠকে কাল অংশ নেবে ইসলামী ঐক্যজোট। গত ১৮ ডিসেম্বর গণভবনে বিএনপির সঙ্গে বৈঠকের মাধ্যমে শুরু হয় এ সংলাপ। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ পর্যাক্রমে জাতীয় পার্টি, এলডিপি, কৃষক শ্রমিক জনতা লীগ ও অন্যান্য দলের সঙ্গে বৈঠক করেছেন।

জানা যায়, কাল ২৯ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে ইসলামী ঐক্যজোটের বৈঠক শুরু হবে বিকাল সাড়ে চারটায়।

সূত্র জানায় বৈঠকে ইসলামী ঐক্যজোটের সিনিয়র নেতৃবৃন্দ অংশ নেবেন। তাদের মধ্যে রয়েছেন দলটির চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী, ভাইস-চেয়ারম্যান মাওলানা আবুল হাছানাত আমিনী, মহাসচিব মুফতি মুহাম্মদ ফয়জুল্লাহ,  মাওলানা যোবায়ের আহমদ, মাওলানা লোকমান হোসেন, মাওলানা ফজলুর রহমান, মাওলানা মঈনউদ্দিন রুহী ও মাওলানা আলতাফ হোসেন।

বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হবে কিছুদিন পর। নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষেই সবার মতামত নিতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ উদ্যোগ নেন।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ