বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

মুক্তি পেলেন মুফতি ইজহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

mufti_izharআওয়ার ইসলাম: জামিনে মুক্তি পেয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা ও চট্টগ্রাম লালখান বাজার মাদরাসার মুহতামিম মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী।

মঙ্গলবার দুপুর ২ টার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।

মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী জামিন নিশ্চিত হওয়ার পর ফেসবুকে এ বিষয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন তার ছেলে মুফতি হারুন ইজহার। তিনি লিখেন, ‘প্রিয় ইমানদার ভাইয়েরা! এইমাত্র আল্লামা মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি লাভ করেছেন।লহামদুলিল্লাহ।’

২০১৫ সালের ৭ আগস্ট জামিয়াতুল উলুম লালখান বাজার মাদরাসায় থেকে গ্রেফতার হন তিনি। ২০১৩ সালের ১০ জুলাই মাদরাসাটিতে আইপিএস বিষ্ফোরণের ঘটনা ঘটে। এতে মাদরাসার ২ ছাত্র নিহত ও বেশ কয়েকজন আহত হন। এঘটনার দুইবছর পর তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

একই ঘটনার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন তার ছেলে মুফতি হারুন ইজহার। দীর্ঘ আড়াই বছর কারাভোগের পর চলতি বছরের জুলাইয়ে তিনি মুক্তি পান।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ