বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

নির্বাচনে টাকার খেলা অস্বীকারের উপায় নেই’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ‘ নির্বাচনে টাকার বড় একটা ভূমিকা রয়েছে। এ কথা অস্বীকার করার কোন উপায় নেই।

নির্বাচন কমিশন যেখানে টাকার অংক নির্ধারণ করে দিয়েছে সে অংকটা কোন নির্বাচনেই বেঁধে দেয়া ব্যয় থাকছে না, সীমাটা অনেক দূর ছাড়িয়ে যাচ্ছে। অনেক  জায়গাতেই লঙ্ঘিত হচ্ছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের  সচিবালয়ে মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেছেন।

জেলা পরিষদ নির্বাচনে কালো টাকার প্রসঙ্গ এসেছে-এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, কালো কি সাদা টাকা আমি জানি না। আমাদের দেশে নির্বাচনে মানি ফ্যাক্টর এখনো। মানি হ্যাজ এ রোল টু প্লে। এখানে টাকার যে একটা ভূমিকা আছে এটা অস্বীকার করার কোনো উপায় নেই।

তিনি বলেন, নারায়ণগঞ্জে যে নির্বাচন হলো ওখানে কিন্তু টাকা ছড়াছড়ির বিষয়টা আসেনি। এই ইলেকশনকে মডেল ইলেকশন হিসেবে গণ্য করতে পারি। ইলেকশন হয়েছে ফ্রি (অবাধ), ফেরায় (সুষ্ঠু), ক্রেডিবল (বিশ্বাসযোগ্য), পার্টিসিপেটরি (অংশগ্রহণমূলক) একটা ইলেকশন হয়েছে, যেখানে কালো টাকার ছড়াছড়ি নিয়ে কেউ প্রশ্ন করেননি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আধুনিক গণতন্ত্রের বিভিন্ন দেশেও কালো টাকা...ভারত, যুক্তরাষ্ট্রের মত দেশেও টাকার ছড়াছড়ি, অতিরিক্ত ব্যয় নিয়ে প্রশ্ন আছে। এই প্রশ্ন থেকে গণততান্ত্রিক দেশগুলোও মুক্ত নয়। টাকার যথেচ্ছ ব্যবহারটা সুষ্ঠু নির্বাচনের জন্য শুভ নয়। রাজনৈতিক দলগুলোর ভূমিকা হতে হবে সবেচেয়ে বেশি।

ডিএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ