বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

বিজয় গৌরবের ৪৫ বছর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

45_yearআওয়ার ইসলাম: লাখো প্রাণের বিনিময়ে পাওয়া বিজয়ের ৪৫ বছর পূর্ণ হল আজ। বাঙালি আজ শ্রদ্ধা ভরে স্মরণ করছে জাতির শ্রেষ্ঠ সন্তান সেই অকুতোভয় বীরদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে এসেছে এ বিজয়, বিশ্বের মানচিত্রে প্রতিষ্ঠিত হয়েছে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ।

সাভারে জাতীয় স্মৃতিসৌধসহ সারা দেশে স্মৃতির মিনারগুলো আজ ফুলে ফুলে ছেয়ে গেছে। জাতি শ্রদ্ধা আর ভালোবাসায় গাইছে মুক্তির জয়গান। দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে।

মসজিদ মসজিদে চলছে দোয়া মাহফিল। মাদরাসায় আলোচনা সভা ও সেমিনার। সবার স্মরণে একাত্তরের সেই বীর জনতা ও জননী। যাদের অসীম আত্মত্যাগ ও সাহসিকতায় আমরা পেয়েছি বিজয়ের স্বাদ।

বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বাণী দিয়েছেন।

পৃথক বাণীতে তারা স্বাধীনতা যুদ্ধে সর্বোচ্চ ত্যাগ স্বীকারকারী মুক্তিযোদ্ধাদের সর্বশ্রেষ্ঠ সন্তান বলে আখ্যায়িত করেছেন।

১৬ ডিসেম্বর প্রথম প্রহর থেকেই শুরু হয় দেশের জন্য প্রাণ বিসর্জনকারী মুক্তিযোদ্ধা আর সব শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। রাতের শীত আর কুয়াশা উপেক্ষা করে লাখো বাঙালি সুশৃংখলভাবে তাদের প্রাণের অর্ঘ্য নিবেদন করেন জাতীয় স্মৃতিসৌধসহ শহীদ মিনারে।

আরআর

মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে আলেমদের বাইরে রাখা যৌক্তিক নয়: মোকতাদির চৌধুরী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ