শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

আসছে কলরবের নতুন সঙ্গীত ‘মদীনাওয়ালা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

saidujjaman_noor

আওয়ার ইসলাম: রবিউল আউয়াল মাস উপলক্ষ্যে আসছে কললবের নতুন চমক ‘মদীনাওয়ালা’। আগামী ১৩ ডিসেম্বর বাজারে আসবে নবীজিকে নিবেদিত ভিডিও সঙ্গীতটি। ইতোমধ্যেই সঙ্গীতটির সব কাজ সমপন্ন হয়েছে।

সঙ্গীতে কণ্ঠ দিয়েছেন কলরবের শিল্পী সাঈদুজ্জামান নূর। কোরাসে আরো একঝাঁক শিল্পীও রয়েছেন।

কবি সাইফ সিরাজের লেখা সঙ্গীতটির সুর করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী শফিক তুহিন। জাতীয় পর্যায়ের এই শিল্পী প্রথমবারের তিনি কোনো ইসলামি গানের সুর করলেন।

আগামী ১৩ ডিসেম্বর কলরবের প্রযোজনা এবং ব্রাইট সল্যুশন মাল্টিমিডিয়ার পরিবেশনায় পবিত্র সীরাতুন্নবী সা. উপলক্ষে রিলিজ হবে এটি।

সঙ্গীতটির দিকনির্দেশনায় ছিলেন রশিদ আহমাদ ফেরদৌস, সাঈদ আহমাদ এবং মুহাম্মাদ বদরুজ্জামান।

শিল্পী সাঈদুজ্জামান নূর বলেন, শফিক তুহিন ভাইয়ের ইসলামি সংগীতের সাথে সম্পৃক্ততা নতুন সম্ভাবনা তৈরি করবে। চমৎকার সুর ও কম্পোজিশনের তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। আশা করছি সঙ্গীতটিতে নতুন স্বাদ পাবে শ্রোতারা।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ