শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

জুতো পায়ে কি জানাজার নামাজ হবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

shoo-in-salah-prayerমুফতী আব্দুল্লাহ বিন রফিক: জানাযার নামাযে আমাদের অনেকের একটা দ্বন্দ-সন্দেহ কাজ করে। জানাযা পড়তে গিয়ে দেখি জুতো ও স্যান্ডেল পায়ে লোকেরা জানাযার নামায পড়ে ফেলছে। মনে প্রশ্ন জাগে, এটা কি ঠিক? তাদের নামায হচ্ছে তো? কারণ ৫ ওয়াক্ত নামায আমরা জুতো ছাড়াই আদায় করি। জানাযা নামাযও সাধারণতঃ জুতা ছাড়া আদায় করা হয়। তাহলে এভাবে যারা ‍জুতো নিয়ে জানাযার নামাযে শরীক হচ্ছেন তাদের নামায কি আদৌ হচ্ছে? কিংবা জুতো খুলে তার ওপরে দাঁড়িয়ে আবার অনেকে নামায আদায় করেন তাদের নামাযের-ই বা কী বিধান?  আসুন, বিষয়টি জানার চেষ্টা করি ।

এখানে মূলকথা হলো, স্যান্ডেল বা জুতোয় কোনো নাপাক বা অপবিত্র বস্তু না থাকলে তাতে নামায পড়াতে কোনো অসুবিধে নেই। নাপাক বা অপবিত্র বস্তু স্যান্ডেলের নিচে থাকলে সেটা খুলে তার ওপরে দাঁড়িয়ে নামায আদায় করতে পারবে। তবে ভূমি পবিত্র থাকলে স্যান্ডেল বা জুতো খুলে পবিত্র মাটিতে দাঁড়িয়ে নামায আদায় করা উত্তম ।

সুত্র: আল বাহরুর রায়েক: ২/৩১৫;  ফাতাওয়া আলমগিরি : ১/৬২;  এমদাদুল আহকাম : ২/৪৪৬


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ