বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

‘মসজিদ-মাদরাসার পাশাপাশি মূলধারার কাজ করতে হবে আলেমদের’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

us_ulamaআওয়ার ইসলাম: ইউনাইটেড ইমাম-উলামা কাউন্সিল ইউএসএ ইনক-এর জরুরি সাধারণ সভায় বক্তারা বলেছেন, আগামী দিনে উলামা সমাজ মসজিদ মাদরাসায় খিদমতের পাশাপাশি মূলধারা, সিভিল সোসাইটি, স্কিল ডেভলপমেন্টসহ নানাবিধ কল্যাণমূলক কাজে নিজেকে আত্মনিয়োগ করতে হবে।

১৫ নভেম্বর রাত সাড়ে আটটায় অনুষ্ঠিত নিউইয়র্কের সর্বস্তরের ইমাম-উলামা সমাজের সংগঠন ‘ইউনাইটেড ইমাম-উলামা কাউন্সিল অফ ইউএসএ ইনক’ এর এক জরুরি সাধারণ সভায় বক্তারা এ কথা বলেন।

নিউইয়র্কের বাংলাদেশী অধুষ্যিত এলাকা জ্যাকসন হাইটস এর মসজিদ আন-নূর এ অনুষ্ঠিত সভায় সংগঠনের চেয়ারম্যান মাওলানা রফিক আহমদ রেফায়ীর সভাপতিত্বে ও সেক্রেটারী জেনারেল মাওলানা শাব্বীর আহমদ এর পরিচালনায় শুরুতে কুরআনে কারিম তেলাওয়াত করেন হাফেজ শাহাদাত হোসেন।

বিভিন্ন কর্মসূচির আলোকে প্রায় দুই ঘণ্টারও বেশি সময় আলোচনা অনুষ্ঠিত হয় এবং বিভিন্ন এজেন্ডা সর্বসম্মতিক্রমে গৃহীতও হয়।

জরুরী সাধারণ সভায় সংগঠনের বিভিন্ন বিভাগের দায়িত্বশীল, মেম্বারসহ নিউইয়র্কের বহু সংখ্যক ইমাম উলামা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ‘ইউনাইটেড উলামা কাউন্সিল ইউএসএ ইনক’ একটি অরাজনৈতিক সংগঠন। জাহিলিয়াতের চ্যালেঞ্জ মোকাবেলায় ইসলামের শ্রেষ্ঠত্ব প্রকাশের লক্ষে ২০১৬ সালে সংগঠনটি প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন দাবি-দাওয়ার পাশাপাশি মূলধারার সাথে মুসলিম কমিউনিটির সম্প্রীতি স্থাপনে সংগঠনটি সত্রিুয় ভূমিকা পালন করে আসছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ