মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হুতি হামলা ঠেকাতে সৌদি আরবকে সহযোগিতা করবে যুক্তরাজ্য ইয়েমেনের বন্দরশহর মোখায় সৌদি বিমান হামলা, নিহত ৬ জ্বালানি তেলের দাম বাড়তেই বাসভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বিআরটিএ জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন: ইসলামী আন্দোলন ঢাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস, জলাবদ্ধতার শঙ্কা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জমিয়তের মুসল্লিদের স্বস্তির জন্য যে বিশেষ ব্যবস্থায় শীতল রাখা হয় মসজিদে নববী  জনস্বাস্থ্য রক্ষায় পরিবেশ সুরক্ষার বিকল্প নেই: পরিবেশমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানোয় ইসলামী যুব আন্দোলনের প্রতিবাদ বাস ভাড়া বাড়ছে, কোন রুটে কত?

শিক্ষানীতি বাতিলের দাবিতে চট্টগ্রামে ইসলামী আন্দোলনের স্মারকলিপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

sikkha-nitiআওয়ার ইসলাম: আজ বৃহস্পতিবার  ইসলাম বিরোধী জাতীয় শিক্ষানীতি, শিক্ষা আইন এবং পাঠ্যক্রম অবিলম্বে বাতিলের দাবি জানিয়ে চট্টগ্রামে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান ও গণসাক্ষরের আয়োজন করেছে ইসলামী আন্দোলন

চট্টগ্রাম কোর্ট বিল্ডিং চত্বরে গণসাক্ষর ও স্মারকলিপি প্রদানপূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর নেতৃবৃন্দ বলেন,ইংরেজরা চেয়েছিল রূপ-রঙে ভারতীয় এবং মেধ-মননে ইংরেজ সৃষ্টি করতে। বর্তমান সিলেবাসও একই উদ্দেশ্যে পরিকল্পিতভাবে মুসলমানদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। এই সিলেবাস মানুষকে পশুতে পরিণত করবে, নারীর প্রতি সংহিস, লুটেরা, চোর, দুর্নীতিবাজ তৈরি করবে এবং মুসলমানদেরকে ঈমানী চেতনাশূণ্য করে নাস্তিক-মুরতাদে পরিণত করবে। অবিলম্বে এ শিক্ষানীতি-শিক্ষাআইন এবং সিলেবাস সংশোধন করার জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান ইসলামী আন্দোলন নেতৃবৃন্দ।

সমাবেশে উপস্থিত ছিলেন আলহাজ মুহাম্মদ আল-ইকবাল, মাওলানা সুলতানুল ইসলাম ভূঁইয়া, ডা. মুহাম্মদ রেজাউল করীম, মু. সগির আহমদ চৌধুরী, এবিএম অলিউল্লাহ, সুলতানুল ইসলাম, হুমায়ুন কবীর, মুফতী ইবরাহীম আনোয়ারী, মুহাম্মদ তাজুল ইসলাম শাহীন, অধ্যাপক মাওলানা মুহাম্মদ রফিকুল আলম প্রমুখ নেতৃবৃন্দ।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ