শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ ।। ২১ কার্তিক ১৪৩৩ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিসেস্তার মাউন্ট বারবারো: ইতিহাসের সাক্ষী প্রাচীন মসজিদ শৈশবের বিশ্বাসের সঙ্গে ইসলামের মিল, মুসলিম হলেন মার্কিন তরুণী ফেনীতে ‘খেলাফতের গুরুত্ব ও প্রয়োজনীয়তা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত মাদরাসার বৃত্তি পরীক্ষা: কেন্দ্রসচিবদের জন্য বোর্ডের ১৪ নির্দেশনা মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমা পড়াবেন যাঁরা ‘কওমি সিলেবাসের মৌলিকত্ব ঠিক রেখে যুগোপযোগী পরিবর্তন আনা দরকার’ দীর্ঘদিনের দ্বীনি খেদমতের স্বীকৃতি পেলেন মুফতি আব্দুল কাইয়ুম বাংলাদেশের হজ কোটা বাড়ল আরও ৫ হাজার, মোট ৮৩ হাজার ৫০০ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর, পরীক্ষা ৫ ডিসেম্বর হেরা গুহার আলো

মার্কিনবিরোধী বিক্ষোভে গাড়ি চালিয়ে দিল পুলিশ (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

philippineআওয়ার ইসলাম: ফিলিপাইনে মার্কিনবিরোধী বিক্ষোভ কর্মসূচিতে বাধা দিতে গিয়ে অদ্ভুত কাণ্ড ঘটাল পুলিশ। বিক্ষোভকারীদের ওপর চালিয়ে দেয়া হলো গাড়ি। এতে বেশ কয়েকজন বিক্ষোভকারী গুরুতর আহত হন।

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় মার্কিন দূতাবাসের সামনে বুধবার এ ঘটনা ঘটে। এ ঘটনায় কমপক্ষে ২৩ জনকে আটক করেছে পুলিশ।

ফিলিপাইনে মার্কিন সেনাদের উপস্থিতির অবসানের দাবিতে এ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। কর্মসূচিতে অংশ নেয়া বিক্ষোভকারীরা দাঙ্গা পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে চাইলে সংঘর্ষের সূত্রপাত।

পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ব্যবহার করে। জবাবে বিক্ষোভকারীরা পুলিশের দিকে পাথর ছুড়ে মারে।

এরই এক পর্যায়ে বিক্ষোভকারীরা পুলিশের একটি গাড়ি চারপাশ থেকে ঘিরে লাঠি দিয়ে আঘাত করতে থাকে। পরে গাড়িটি মানুষের ভিড়ের মধ্যেই দ্রুতগতিতে চলতে শুরু করে। এসময় গাড়ির চাকায় পিষ্ট হয়ে বেশ কয়েকজন বিক্ষোভকারী গুরুতর আহত হন।

এ বিষয়ে অবশ্য কোনো মন্তব্য করেনি দেশটির মার্কিন দূতাবাস কর্তৃপক্ষ।

দূতাবাসের মুখপাত্র জানিয়েছেন, কয়েকজন বিক্ষোভকারী আহত হওয়ার খবর পেয়েছেন। তবে এটি পুলিশের তদন্তাধীন বিষয় বলে মন্তব্য করতে চান না।

সম্প্রতি ফিলিপাইনের মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর হওয়ায় দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো যাচ্ছে না। এর উপর এ বিষয়ে প্রশ্ন তোলায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে গালি দিয়ে বসেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। সব মিলিয়ে দুই দেশের সম্পর্ক বেশ খারাপ যাচ্ছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ