মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হুতি হামলা ঠেকাতে সৌদি আরবকে সহযোগিতা করবে যুক্তরাজ্য ইয়েমেনের বন্দরশহর মোখায় সৌদি বিমান হামলা, নিহত ৬ জ্বালানি তেলের দাম বাড়তেই বাসভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বিআরটিএ জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন: ইসলামী আন্দোলন ঢাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস, জলাবদ্ধতার শঙ্কা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জমিয়তের মুসল্লিদের স্বস্তির জন্য যে বিশেষ ব্যবস্থায় শীতল রাখা হয় মসজিদে নববী  জনস্বাস্থ্য রক্ষায় পরিবেশ সুরক্ষার বিকল্প নেই: পরিবেশমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানোয় ইসলামী যুব আন্দোলনের প্রতিবাদ বাস ভাড়া বাড়ছে, কোন রুটে কত?

ইউরোপ আমেরিকা কওমি মাদরাসাকে নির্মুল করতে চায়: আল্লামা বাবুনগরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

olama_sommelan13আওয়ার ইসলাম: বহির্বিশ্বে বাংলাদেশের কওমি মাদরাসাকে ধ্বংস করার গভীর ষড়যন্ত্র চলছে। বিশ্বব্যাংক, ইউরোপ আমেরিকা বাংলাদেশের কওমি মাদরাসাকে নির্মুল করতে চায়, উৎখাত করতে চায়। এই সুবাদে আওয়াজ ওঠেছে স্বীকৃতির নামে বাংলাদেশের কওমি মাদ্রাসাকে নিয়ন্ত্রণ করার।

১৭ অক্টোবর বেফাকের উলামা সম্মেলনে হেফাজতের ইসলামের মহাসচিব আল্লামা জোনায়েদ বাবুনগরী এই অভিযোগ করেন।

আল্লামা বাবুনগরী বলেন, স্বীকৃতির নামে কওমি মাদরাসাকে নিয়ন্ত্রণের পথ উন্মোচন করা হলে এবং এপথ উন্মুক্ত রেখে স্বীকৃতি গ্রহণ করা হলে যারা এর সাথে জড়িত থাকবে তারা জাতীয় গাদ্দার বলে বিবেচিত হবে। জাতি তাদের ছাড়বে না।

তিনি বলেন, সরকার যদি বৃহত্তর কওমি মাদরাসার শিক্ষাবোর্ড বেফাককে বাদ দিয়ে, দেশের শীর্ষ স্থানীয় আলেমদের বাদ দিয়ে, এ দেশের কওমি মাদরাসাকে নিয়ন্ত্রণ করার জন্য কিছু বিচ্ছিন্নতাবাদী মৌলভিদের মাধ্যমে স্বীকৃতি দেয় তাহলে এ দেশের আলেম ওলামা, তৌহিদি জনতা বুকের তাজা রক্ত দিয়ে হলেও তা প্রতিহত করবে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ