বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

কাশ্মিরে গেরিলা হামলা: ১ এসএসবি জওয়ান নিহত, আহত ৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kashmir-fighterআওয়ার ইসলাম: কাশ্মিরে অজ্ঞাত গেরিলাদের হামলায় সশস্ত্র সীমা বল (এসএসবি)-এর এক জওয়ান নিহত এবং আটজন আহত হয়েছে। নিহত ওই জওয়ানের নাম ঘনশ্যাম। আহতদের শ্রীনগর সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক তদন্তে প্রকাশ, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টা নাগাদ শ্রীনগরের জাকুরা এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য মোতায়েন জওয়ানরা যখন ডিউটি শেষে ফিরছিলেন তখন গেরিলারা জওয়ানদের কনভয় লক্ষ্য করে নির্বিচারে গুলি চালালে ওই হতাহতের ঘটনা ঘটে।

গেরিলারা কমপক্ষে ৫০ রাউন্ড গুলি চালায়। জওয়ানদের পক্ষ থেকে পাল্টা গুলি চালিয়ে জবাব দেয়া হলেও হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এসএসবি’র মহাপরিদর্শকের সঙ্গে এ নিয়ে কথা বলেছেন। আজ (শনিবার) মহাপরিদর্শক ঘটনাস্থল পরিদর্শন করবেন।

এসএসবি’র মহাপরিদর্শক দীপক কুমার ওই হামলায় একজন নিহত এবং ৮ জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছেন।

এসএসবি’র এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, ঘটনাস্থলের কিছুটা দূরেই সিআরপিএফের ক্যাম্প। এসএসবি জওয়ানরা ডিউটি শেষে ফেরার সময় তাদের ওপর হামলা হয়। সন্ত্রাসীদের ধরার জন্য গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। গত মঙ্গলবারও দক্ষিণ কাশ্মিরের সোপিয়ানে সিআরপিএফের টহলদারি দলের উপর গেরিলারা গ্রেনেড হামলা চালালে ১২ জন আহত হয়।

সূত্র: পার্স টুডে

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ