শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

গাজায় হামলা চালিয়ে ফেরার পথে ইসরাইলি যুদ্ধবিমান বিধ্বস্ত; পাইলট নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

[caption id="attachment_13474" align="alignleft" width="462"]ফাইল ফটো ফাইল ফটো[/caption]

আওয়ার ইসলাম: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বোমা হামলা চালিয়ে ফেরার পথে ইসরাইলের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানের এক পাইলট নিহত হয়।

নেজেভ মরুভূমির কাছে র‍্যামন বিমানঘাঁটিতে অবতরণের সময় বিমানটিতে আগুন ধরে যায়। এর আগে, বিমানটি গাজা উপত্যকার বেইত হানুন, পূর্ব গাজা, খান ইউনুস শহর ও আল-তুফাহ এলাকার ওপর বোমা বর্ষণ করে। এসব হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায় নি। গাজা থেকে ইসরাইলের সেদরত এলাকায় রকেট ছোঁড়ার অভিযোগ তুলে ইসরাইল বুধবারের হামলা চালায়।

২০০৮ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত ইহুদিবাদী ইসরাইল গাজার ওপর তিন দফা আগ্রাসন চালিয়েছে। এসব আগ্রাসনে ৩,০০০-এর বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন। ২০১৪ সালের পর থেকে ইসরাইল মাঝেমধ্যেই গাজা উপত্যকার ওপর হামলা চালিয়ে আসছে।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ