বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

দক্ষিণের দেশগুলোর মধ্যে বৃহত্তর সমঝোতা গড়ে তোলার আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hasina143আওয়ার ইসলাম: সাউথ-সাউথ নেটওয়ার্ক অব পাবলিক অর্গানাইজেশন গড়ে তোলার বিষয়ে দক্ষিণের দেশগুলোর মধ্যে বৃহত্তর সমঝোতা এবং গণউদ্ভাবনী খাতের বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গতকাল মঙ্গলবার সকালে জাতিসংঘ সদর দপ্তরের সম্মেলন কক্ষে বাংলাদেশ এবং জাতিসংঘের সাউথ সাউথ কো-অপারেশন অফিস আয়োজিত ‘সাউথ সাউথ অ্যান্ড ট্রায়াঙ্গুলার কো-অপারেশন ইন স্কেলিং আপ ইনোভেশন ইন পাবলিক সার্ভিস ডেলিভারি’ শীর্ষক সেমিনারের দেওয়া ভাষণে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, এর মাধ্যমে চিন্তা-ভাবনার সম্প্রসারণ এবং অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে একে অপরের থেকে শিক্ষার সুযোগ সৃষ্টি করবে।

দক্ষিণের বন্ধু দেশগুলোকে প্রস্তাবটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার জন্য এবং উত্তরের দেশগুলোকে এজেন্ডা ২০৩০ ফ্রেমওয়ার্কে বিষয়টি অর্ন্তভূক্তির জন্য সমর্থনের আহ্বান  জানান প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশে তাঁর সরকার সরকার পরিচালনার ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন সাধন করেছে। জনগণের বাড়তে থাকা আকাঙ্খার পরিপ্রেক্ষিতেই এই পরিবর্তন। একটি জনবান্ধব এবং সকলের অংশগ্রহণমূলক সরকার প্রবর্তণে তাঁরা অঙ্গীকারাবদ্ধ বলেও মন্তব্য করেন তিনি। আর এজন্য তাঁর সরকার ত্রিমুখী পদক্ষেপ বাস্তবায়ন করছে বলেও তিনি উল্লেখ করেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ