বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ ।। ১৯ কার্তিক ১৪৩৩ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শতবর্ষী কাদেমি মসজিদ সরাতে চায় মোদি সরকার, বিকল্প জায়গা নিয়ে প্রশ্ন আদালতের গোলাপগঞ্জে জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া ইদ্রিসিয়ার সম্মেলন ৯ নভেম্বর পেছাতে পারে বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা  মহিলারা ভ্রমণকালে নামাজ কীভাবে আদায় করবেন? শিক্ষাপ্রতিষ্ঠানে ৭ নভেম্বর পালনের নির্দেশনা জারি দ্বিতীয় পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে প্রধানমন্ত্রীর নির্দেশ  কুরআনের খেদমত অব্যাহত রাখা ঈমানি দায়িত্ব: রাষ্ট্রপতি মুফতি তাকি উসমানী ও জালান্ধরীর সফরে বিশেষ প্রশিক্ষণ আয়োজনের প্রস্তাব যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নজর কাড়ছেন মুসলিম প্রার্থীরা অনলাইন বিবাদে ইসলামেরই ক্ষতি হচ্ছে: শামসুদ্দোহা আশরাফী

জন্মদিনে নিজ বাড়িতে নরেন্দ্র মোদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

modi-at

আওয়ার ইসলাম : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৬৬ তম জন্মদিন পালন করতে গুজরাটে অবস্থান করছেন। শুক্রবার রাতেই আহমেদাবাদে পৌঁছান তিনি। প্রধানমন্ত্রী হওয়ার পরে এটি নরেন্দ্র মোদির তৃতীয় গুজরাট সফর। শনিবার সকালে বাড়িতে গিয়ে মায়ের সঙ্গে দেখা করেন মোদি। এছাড়া বেশ কয়েকটি সরকারি অনুষ্ঠানেও যোগ দেবেন তিনি।

শুক্রবার রাতে মোদিকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন গুজরাটের রাজ্যপাল পি কোহলি, মুখ্যমন্ত্রী বিজয় রূপানি সহ রাজ্য মন্ত্রিসভার সব সদস্যবৃন্দ। গুজরাটের বিজেপি সভাপতি জিতু ভাগনানিসহ ও সমর্থকরা  বিমানবন্দরে উপস্থিত ছিলেন। এরপর গান্ধীনগরে রাজভবনে রাত্রীযাপন করেন নরেন্দ্র মোদি।

শনিবার সকালে নিজের বাড়িতে গিয়ে মায়ের সঙ্গে দেখা করার পর দাহোদ জেলায় একাধিক সেচ প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। এছাড়া তিনি জনসমাবেশে বক্তৃতা দেবেন মোদি।

সূত্র: এনডিটিভি ও ইন্ডিয়ান এক্সপ্রেস

এসজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ