মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফতুল্লায় দুই বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় আ.লীগের ৫৪ জনের বিরুদ্ধে মামলা জানালার ওপাশে ঘুমন্ত সিংহ হুতি হামলা ঠেকাতে সৌদি আরবকে সহযোগিতা করবে যুক্তরাজ্য ইয়েমেনের বন্দরশহর মোখায় সৌদি বিমান হামলা, নিহত ৬ জ্বালানি তেলের দাম বাড়তেই বাসভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বিআরটিএ জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন: ইসলামী আন্দোলন ঢাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস, জলাবদ্ধতার শঙ্কা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জমিয়তের মুসল্লিদের স্বস্তির জন্য যে বিশেষ ব্যবস্থায় শীতল রাখা হয় মসজিদে নববী  জনস্বাস্থ্য রক্ষায় পরিবেশ সুরক্ষার বিকল্প নেই: পরিবেশমন্ত্রী

এবারও হজ করতে পারছে না মিয়ানমারের মুসলিমরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

rohinga2আওয়ার ইসলাম: গণতন্ত্র প্রতিষ্ঠা ও মানবাধিকার মান্য করার শ্লোগান নিয়ে ক্ষমতায় এলেও সংখ্যালঘু মুসলমানদের বিরুদ্ধে বৈষম্যমূলক ও বর্ণবাদী নীতি অব্যাহত রেখেছে মিয়ানমারের নতুন সরকার। বিগত বছরগুলোর মত এবারও হজ থেকে বঞ্চিত করেছে রোহিঙ্গা মুসলমানদের।

সরকারের পূর্বের নীতির প্রতি অটল থাকার ফলে প্রায় ১৫ লক্ষ রোহিঙ্গা মুসলমান বছরের পর বছর ধরে ইসলাম ধর্মের এ গুরুত্বপূর্ণ ইবাদত থেকে বঞ্চিত হচ্ছে।

১৯৮২ সালে গৃহীত এক সিদ্ধান্তের ভিত্তিতে রোহিঙ্গা মুসলমানদের বিদেশি এবং এ দেশের নাগরিক নয় বলে ঘোষণা দেয় মিয়ানমার সরকার। এ সিদ্ধান্তের ফলে রোহিঙ্গারা নাগরিক অধিকার থেকে বঞ্চিত এবং দেশ ব্যাপী তারা প্রবাসী হিসেবে পরিচয় পায়।

আরকান রাজ্যের বাসিন্দা মরিয়ম খাতুন (৪৫) জানিয়েছেন, আমরা অত্যন্ত নাজুক পরিস্থিতিতে আরাকানে বসবাস করছি। আমরা মুসলিম বিশ্ব থেকে বিচ্ছিন্ন এবং একটি বড় কারাগারে জীবন-যাপন করছি। মিয়ানমার কর্তৃপক্ষ আমাদের নাগরিকত্ব কেড়ে নিয়েছে। আমাদের কোন ধরনের পরিচয় পত্র প্রদান করা হয় না। ফলে আমরা হজে যেতে পারি না।

তিনি বলেন, মিয়ানমার সরকার আমাদের ব্যবসা-বাণিজ্য ও নামাযের জন্য সমবেত হওয়ার উপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে। আমরা ঐ দিনের প্রতিক্ষায় রয়েছি যেদিন আমাদের অধিকার ফেরত দেয়া হবে এবং আমরা হজ পালন করতে পারবো।

নাঈম সিদ্দিক (৬২) বলেন, বহু বছর যাবত প্রতিক্ষায় আছি যে, মুসলমানদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে হজে অংশগ্রহণ করবো।

সূত্র: ইকনা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ