বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

হাজিদের সেবায় ৩ হাজার আধুনিক যানবাহন ও ১৭ হাজার নিরাপত্তা কর্মী নিয়োগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

3000 vehicles For Hajএম রবিউল্লাহ: হাজীদর সেবা নিশ্চিত করতে এ বছর ৩ হাজার আধুনিক গাড়ি নিয়োজিত করেছে সৌদি আরবের হজ কর্তৃপক্ষ। এছাড়া ১৭ হাজার নিরাপত্তা কর্মী হাজিদের সেবায় কাজ করবে  বলেও জানিয়েছে হজ কর্তৃপক্ষ। মদিনায় এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন হজের  বেসামরিক প্রতিরক্ষা কমান্ডার মেজর জেনারেল হামাদ বিন আব্দুল আজিজ আল মোবাদ্দাল।

এ সময় তিনি বলেন, মক্কা ও মদিনায় এ বছর হাজিদের নিরাপদ ও নিশ্চিত রাখতে  হজ কর্তৃপক্ষ বদ্ধপরিকর। ৩৫ টি সরকারি সংস্থা বেসামরিক প্রতিরক্ষার পরিকল্পনার সঙ্গে একাত্ম হয়ে কাজ করছে। গত সপ্তাহ মক্কায় বিভিন্ন দালানে উদ্ধার তৎপরতা, আগুন নিরোধন ও হাসপাতালে নিরাপত্তা নিশ্চিত করতে অনুসীলন করেছে নিরাপত্তা কর্মীরা।

এদিকে মক্কার বেসামরিক প্রতিরক্ষার মুখপাত্র মেজর নায়েফ আল শরিফ বলেন, জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা মক্কা ও মদিনার নিরাপত্তা নিশ্চিত করতে যৌথভাবে কাজ করবে। এ বছর হজের সময়  যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে ও সফলভাবে সম্পন্ন হয় সে জন্য সৌদির বাদশাহ সালমানসহ ক্রাইন প্রিন্স, ডেপুটি ক্রাউন প্রিন্স নিরাপত্তা কর্মীদের নির্দেশ দিয়েছেন।

এর আগে মক্কা ও মদিনায় অপ্রীতিকর ঘটনা পরিহার করতে সব ধরনের উন্নয়নমূলক কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন সৌদির স্বরাষ্ট্র মন্ত্রী মোহাম্মদ বিন নায়েফ। পবিত্র মক্কা নগরীতে যাতে হজের মৌসুমে কোনো দুর্ঘটনা না ঘটে তাই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

আরব নিউজ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ