শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ ।। ২১ কার্তিক ১৪৩৩ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিসেস্তার মাউন্ট বারবারো: ইতিহাসের সাক্ষী প্রাচীন মসজিদ শৈশবের বিশ্বাসের সঙ্গে ইসলামের মিল, মুসলিম হলেন মার্কিন তরুণী ফেনীতে ‘খেলাফতের গুরুত্ব ও প্রয়োজনীয়তা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত মাদরাসার বৃত্তি পরীক্ষা: কেন্দ্রসচিবদের জন্য বোর্ডের ১৪ নির্দেশনা মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমা পড়াবেন যাঁরা ‘কওমি সিলেবাসের মৌলিকত্ব ঠিক রেখে যুগোপযোগী পরিবর্তন আনা দরকার’ দীর্ঘদিনের দ্বীনি খেদমতের স্বীকৃতি পেলেন মুফতি আব্দুল কাইয়ুম বাংলাদেশের হজ কোটা বাড়ল আরও ৫ হাজার, মোট ৮৩ হাজার ৫০০ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর, পরীক্ষা ৫ ডিসেম্বর হেরা গুহার আলো

৮০ টাকায় ওয়াটারপ্রুফ জায়নামাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

waterproufআওয়ার ইসলাম: নান্দনিক ডিজাইনে আরামদায়ক ওয়াটার প্রুপ জায়নামাজ বাজারে এনেছে একটি চীনা কম্পানি। জায়নামাজটির দাম ধরা হয়েছে  মাত্র ৮০ টাকা!

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেশন সিটি, বসুন্ধরায় (আইসিসিবি) ১৭তম ‘টেক্সটেক বাংলাদেশ ২০১৬’ প্রদর্শনীর জন্য পণ্যটি নিয়ে এসেছে চীনের একটি কোম্পানি।

সাংহাই ইন্টাল কো-অপ ইকোনমিক অ্যান্ড ট্রেড ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মার্টিন লিউ এ তথ্য জান‍ান।

লিউ বলেন, প্রায় ১০ বছর ধরে জায়নামাজ তৈরি করি। বিশ্বের বেশকিছু মুসলিম অধ্যুষিত দেশে এর ব্যাপক চাহিদা রয়েছে। বাংলাদেশে এই জায়নামাজ প্রথম নিয়ে আসা হয়েছে।

তিনি বলেন, নিচে পলিস্টার আর ওপরে কারুকাজ করা বিভিন্ন ডিজাইনের এই জায়নামাজ ধুলাবালি, পানি কোনো কিছুতেই সহজে নষ্ট হবে না। অত্যন্ত মোলায়েম এই জায়নামাজ মাত্র ৮০ টাকায় আমদানি করা যাবে। সাথে সামান্য শুল্ক দিতে হবে। এত অল্প দাম ও বৈশিষ্ট্যের জন্য ইতোমধ্যে বিভিন্ন আমদানিকারক নিতে আগ্রহ প্রকাশ করেছেন। -বাংলানিউজ

আরআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ