বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

হাজিদের সুবিধায় সৌদিতে হোটেল ভাড়া কমানো হয়েছে ৬০%

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hajj-hotelআওয়ার ইসলাম: এবার হাজিদের জন্য হোটেল ও আবাসন খাতকে উৎসর্গ করেছেন এ খাতের মালিকরা। তারা বলছেন, হজ মৌসুমে মক্কা ও অন্যান্য এলাকায় হোটেল ও আবাসন ভাড়া গত বছরের চেয়ে ৬০ শতাংশ কমানো হয়েছে। এর ফলে অন্যবারে যেখানে ভাড়া নেওয়া হতো ১০ হাজার সৌদি রিয়েল, সেখানে এবার ভাড়া পড়ছে মাত্র ২ হাজার।

সৌদি আরবের গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, অন্যবারের তুলনায় এ বছর হাজিদের সংখ্যা কম থাকায় এবং সে অনুপাতে হোটেল ও এপার্টমেন্ট বেশি হওয়ায় এটা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন তারা।

সংশ্লিষ্টরা বলছেন, তারা মনে করেন- চাহিদার চেয়ে সরবরাহ বেশি দিতে পারলে বেশি সংখ্যক হাজিকে আকৃষ্ট করা যাবে। সেকারণে হোটেল ও আবাসন বিল কমিয়ে দেওয়া হয়েছে। এতে অন্যবারের তুলনায়  লোকসানও পোহাতে হবে বলে মনে করেন তারা।

ওয়াফি আল কাহতানি নামের এক হোটেল মালিক জানান,  হোটেল ও আবাসন মালিকরা হাজিদের কথা মাথায় রেখে ভাড়া ৬০ শতাংশ কমিয়েছে। এখন এখানে ৩ হাজার সৌদি রিয়েলের একটি ইউনিট সাড়ে ৭০০ রিয়েলে পাওয়া যাচ্ছে।

তিনি বলেন, মক্কায় হাজিদের জন্য প্রায় ৩০ লাখ বেডের ব্যবস্থা করেছে হোটেল মালিকরা। এতে প্রায় ১৫ লাখ হাজি অবস্থান করতে পারবেন।

হাজিদের সংখ্যা বাড়ার সঙ্গে প্রতিবছর বেডের সংখ্যাও বাড়ানো হয়। হোটেল মালিকরা নতুন নতুন ভবন নির্মাণ করেন। কিন্তু দেখা যায়, উল্টো মালিকপক্ষকে বেগ পোহাতে হচ্ছে।

কিছু কিছু হোটেলে বেড ভাড়া ৭০ শতাংশ কমেছে বলে জানান আল কাহতানি।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ