শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

‘আল্লাহ’ বলায় বিমান থেকে নামানো হলো যাত্রীকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

najia

আওয়ার ইসলাম: বিমানে উঠেই উচ্চরণ করেছিলেন আল্লাহ শব্দ। এটিই কাল হলো এক দম্পতির জন্য। বিমান কর্তৃপক্ষ তাদের নামিয়ে দিয়েছে।

ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে যুক্তরাষ্ট্রের ওহিও অঙ্গরাজ্যের সিনসিনাটি যাচ্ছিলেন মার্কিন মুসলিম দম্পতি নাজিয়া ও ফয়সাল। তাদের সাথে এমন আচরণে অবাক হয়েছেন দুজনই।

ঘটনায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে যুক্তরাষ্ট্রের মুসলিমদের মধ্যে। বহনকারী ডেল্টা এয়ারলাইন্সের বিরুদ্ধে ইতিমধ্যে অভিযোগও জানিয়েছে মার্কিন মুসলিমদের সংগঠন কাউন্সিল অব আমেরিকান ইসলামিক রিলেশনস (সিএআইআর)।

জানা যায় পাকিস্তান বংশোদ্ভুত মার্কিন দম্পতি ফয়সাল আলি এবং তার স্ত্রী নাজিয়া যুক্তরাষ্ট্রের সিনসিনাটিতে থাকেন। দশম বিবাহ বার্ষিকীতে ফয়সাল চমকে দেয়ার মতো উপহার দিয়েছিলেন স্ত্রী নাজিয়াকে- প্যারিস বেড়াতে যাওয়ার টিকিট। কয়েকটা অসামান্য দিন প্যারিসে কাটিয়ে ডেল্টা এয়ারলাইন্সের প্লেনে চড়ে বসেছিলেন নাজিয়া ও ফয়সাল। কিন্তু আর সুখকর রইল না দশম বিবাহ বার্ষিকীটা।

ফয়সাল ও নাজিয়া প্লেনে ওঠার পর থেকেই সম্ভবত তাদের উপর নজর রাখছিলেন বিমানের এক কর্মী। যাত্রী তালিকায় মুসলিম নাম দেখেই সম্ভবত সন্দেহ করতে থাকেন। পরে এক বিমান কর্মী শুনতে পান তারা ‘আল্লাহ’ বলেছে।

একটুও সময় নষ্ট না করে পাইলটের কাছে ছুটে যান ওই বিমান কর্মী। তাকে জানান নিজের আতঙ্কের কথা। বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে পাইলট জানিয়ে দেন, নাজিয়া ও ফয়সালকে নামিয়ে দেয়া না হলে তিনি টেক-অফ করবেন না। ব্যস, নেমে যেতে হলো তাদের।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ