শনিবার, ১৪ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৫ রমজান ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর প্রতি ইরানের বার্তা ইসরায়েলের-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান আগামীকাল উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে নেওয়া হবে সিঙ্গাপুর মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারীকে গ্রেপ্তার করল ভারত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল বিএসসিএল ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই: ডিসি আমিনুল এত ক্যাডেট ও ইন্টারন্যাশনাল মাদরাসা লইয়া আমরা কী করিব? ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলার জবাব দেওয়া হবে: ইরানি সেনাপ্রধান ‘ঈদযাত্রা সহজ করতে পরিবহন সিন্ডিকেট কঠোরভাবে নিয়ন্ত্রণ করুন’

ভারতের বিরুদ্ধে ২৩ লাখ সেনা প্রস্তুত করছে চিন!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

chinese-army-ap-759 copyআন্তর্জাতিক ডেস্ক : চীনের পিপলস লিবারেশন আর্মির ২৩ লাখ সেনা সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দেয়ার ব্যবস্থা করছেন দেশটির প্রেসিডেন্ট জি জিংপিং। চিনের সাথে ভারতের ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে ভারতের হিন্দি দৈনিক জাগরণের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভারতের সঙ্গে যুদ্ধ জয়ের লক্ষ্যেই এই ২৩ লাখ সেনা সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দিচ্ছে চীন।

প্রতিবেদনটিতে বলা হয়, চীনের প্রেসিডেন্ট জি জিংপিংয়ের সাম্প্রতিক পদক্ষেপগুলো থেকে এটা পরিষ্কার যে আলোচনার টেবিলে সমাধান খোঁজার বদলে তরবারির ডগাতেই সমস্যা মেটাতে চাইছেন তিনি।

সংবাদ মাধ্যমটির খবরে বলা হয়, ভারতের সীমান্ত পেরিয়ে একাধিকবার চীনা সেনা যে প্রবেশের চেষ্টা করেছে, তাও প্রমাণিত। সম্প্রতি ভারতের উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী হরিশ রাউতও চীনা প্রবেশের বিষয়টি স্বীকার করেছেন। উত্তরাখন্ড-চীন সীমান্ত দিয়েই ভারতে ঢোকার চেষ্টা করছে চীনা সেনারা। তবে কী ভারতের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে চীন?

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ