শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

নাইজেরিয়ার বিখ্যাত চিত্রনায়িকার ইসলাম গ্রহণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

lola-alaoআওয়ার ইসলাম: নাইজেরিয়ার চিত্র তারকাদের মধ্যে খ্রিস্টান ধর্ম ছেড়ে ইসলাম গ্রহণের হিড়িক পড়েছে। এ তালিকায় সর্বশেষ যোগ দিয়েছেন নলিউডের বিখ্যাত চিত্রনায়িকা লোলা আলাও।

লোলা আলাও তার খ্রিস্টান নাম পরিবর্তন করে মুসলিম রোদিয়াত নাম গ্রহণ করেছেন। শুক্রবার তিনি তার ফেসবুক পেজে ভক্তদের নিকট ইসলাম গ্রহণের ব্যাখ্যা দিয়েছেন।

তিনি তার ভক্তদের ইসলামি রীতিতে সালাম জানিয়ে বলেন, ‘যারা আমার ইসলাম গ্রহণের খবরে বিষ্মিত হয়েছেন তাদের বলছি আমি মূলত মুসলিম পরিবারেই জন্মগ্রহণ করেছি। আমার বাবার নাম আব্দুল আযিয। তিনি একজন ধর্মপ্রাণ মুসলিম ছিলেন’।

তিনি বলেন, ‘আমার মৃত বাবা যেহেতু ইসলাম ধর্মের অনুসারী ছিলেন, তাই আমি আমার নিজের শিখড়ে ফেরার সিদ্ধান্ত নিয়েছি। আমি আমার নামও পরিবর্তন করেছি। আমার মুসলিম নাম রোদিয়াত। সকলকে ধন্যবাদ’।

তার ভক্তরা ফেসবুকে বিভিন্ন কমেন্টে তার এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।

সূত্র: পালস/শীর্ষনিউজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ