মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হুতি হামলা ঠেকাতে সৌদি আরবকে সহযোগিতা করবে যুক্তরাজ্য ইয়েমেনের বন্দরশহর মোখায় সৌদি বিমান হামলা, নিহত ৬ জ্বালানি তেলের দাম বাড়তেই বাসভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বিআরটিএ জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন: ইসলামী আন্দোলন ঢাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস, জলাবদ্ধতার শঙ্কা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জমিয়তের মুসল্লিদের স্বস্তির জন্য যে বিশেষ ব্যবস্থায় শীতল রাখা হয় মসজিদে নববী  জনস্বাস্থ্য রক্ষায় পরিবেশ সুরক্ষার বিকল্প নেই: পরিবেশমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানোয় ইসলামী যুব আন্দোলনের প্রতিবাদ বাস ভাড়া বাড়ছে, কোন রুটে কত?

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটানায় মা-মেয়েসহ নিহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

road exidentডেস্ক রিপোর্ট : মানিকগঞ্জে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপ যাত্রী মা-মেয়েসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত তিনজন।

 আজ শুক্রবার সকাল ৬টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ঘিওর উপজেলার তরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম এলাকার শেফালী বেগম (৫০) ও তাঁর মেয়ে নাসরিন আক্তার (৩০) ও জয়নগর এলাকার আক্কাছ আলীর ছেলে মিজানুর রহমান (৩০) এবং ভাদ্রা এলাকার পরাণ রাজবংশী।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সকাল ৬টার দিকে ওই এলাকায় ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি বাস ও ঝিটকাগামী পিকআপ এ দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই পিকআপ যাত্রী শেফালী ও নাসরিন নিহত হন। গুরুতর আহত অবস্থায় মিজানুর, পরাণসহ তিনজনকে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে এবং দুজনকে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মিজানুর ও পরাণ মারা যান।

বরংগাইর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়ামিন উদ দৌল্লা জানান, ঘটনাস্থল থেকে বাস আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। মানিকগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য লাশ নেওয়ার প্রক্রিয়া চলছে। হতাহতরা সবাই পিকআপের যাত্রী।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ