শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ ।। ২১ কার্তিক ১৪৩৩ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিসেস্তার মাউন্ট বারবারো: ইতিহাসের সাক্ষী প্রাচীন মসজিদ শৈশবের বিশ্বাসের সঙ্গে ইসলামের মিল, মুসলিম হলেন মার্কিন তরুণী ফেনীতে ‘খেলাফতের গুরুত্ব ও প্রয়োজনীয়তা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত মাদরাসার বৃত্তি পরীক্ষা: কেন্দ্রসচিবদের জন্য বোর্ডের ১৪ নির্দেশনা মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমা পড়াবেন যাঁরা ‘কওমি সিলেবাসের মৌলিকত্ব ঠিক রেখে যুগোপযোগী পরিবর্তন আনা দরকার’ দীর্ঘদিনের দ্বীনি খেদমতের স্বীকৃতি পেলেন মুফতি আব্দুল কাইয়ুম বাংলাদেশের হজ কোটা বাড়ল আরও ৫ হাজার, মোট ৮৩ হাজার ৫০০ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর, পরীক্ষা ৫ ডিসেম্বর হেরা গুহার আলো

ইফা'র তৈরি খুৎবা পাঠের আহবান জুমায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

juma_baitulঢাকা: বাংলাদেশে এখন থেকে শুক্রবার জুমার নামাজের খুতবা ইসলামিক ফাউন্ডেশনের তত্বাবধানে লেখা হবে, এবং তা দেশের মসজিদে মসজিদে পাঠিয়ে দেওয়া হবে।

এই প্রক্রিয়ার অংশ হিসাবে তৈরি প্রথম খুতবাটি আগামিকাল বায়তুল মুকাররম জাতীয় মসজিদে পড়া হবে।

ফাউন্ডেশনের কর্মকর্তারা জানিয়েছেন, এটি দেশের সমস্ত মসজিদেও পাঠানো হয়েছে। বাধ্যবাধকতা না থাকলেও, এটি অনুসরণ করতে ইমামদের পরামর্শ দেওয়া হয়েছে।

সম্প্রতি ঢাকায় পর পর দুটো সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে, সরকার মসজিদের খুতবা নজরদারির সিদ্ধান্ত নেয়।

তার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয়ভাবে খুতবা রচনার এই উদ্যোগ নেয়া হলো।

ঠিক কিভাবে এটা কাজ করবে- জানতে চাইলে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল বিবিসি বাংলাকে জানান, জাতীয় মসজিদের পেশ ইমামের নেতৃত্বে পনের জনের একটি প্যানেল আছে।

তারা খুতবাটি তৈরি করেছেন এবং এতে জঙ্গীবাদ এবং সন্ত্রাস সম্পর্কে সতর্কবার্তা আছে। এসবের সঙ্গে যে ইসলামের কোন সম্পর্ক নেই, তা কোরান এবং হাদিসের আলোকে ব্যাখ্যা বিশ্লেষণ করে খুতবাটি তৈরি করা হয়েছে।

তিনি আরও জানান, প্রতি সপ্তাহে একই ভাবে কোরান হাদিসের আলোকে আরও খুতবা তৈরি করা হবে এবং বাংলাদেশের তিন লাখ মসজিদের খতিবদের তা অনুসরণে উৎসাহিত করা হবে।

সামীম মোহাম্মদ আফজাল জানান, এই খুতবা অনুসরণের জন্য কোন বাধ্যবাধকতা থাকবে না। তবে তিনি আশা করেন যারা 'অন্তরে ইসলামকে লালন করেন', তারা এই খুতবা অনুসরণ করবেন।

তিনি আরও জানান, মধ্যপ্রাচ্যের সবদেশে এবং ইরানে ও মালয়েশিয়াতেও এভাবে সরকারিভাবে খুতবা তৈরি করে মসজিদে দেয়া হয়। কিন্তু বাংলাদেশ, ভারত বা পাকিস্তানে এই পদ্ধতি এখনো চালু হয়নি।

সূত্র : বিবিসি

Jummah-Khutba-120160714211635


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ