মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হুতি হামলা ঠেকাতে সৌদি আরবকে সহযোগিতা করবে যুক্তরাজ্য ইয়েমেনের বন্দরশহর মোখায় সৌদি বিমান হামলা, নিহত ৬ জ্বালানি তেলের দাম বাড়তেই বাসভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বিআরটিএ জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন: ইসলামী আন্দোলন ঢাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস, জলাবদ্ধতার শঙ্কা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জমিয়তের মুসল্লিদের স্বস্তির জন্য যে বিশেষ ব্যবস্থায় শীতল রাখা হয় মসজিদে নববী  জনস্বাস্থ্য রক্ষায় পরিবেশ সুরক্ষার বিকল্প নেই: পরিবেশমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানোয় ইসলামী যুব আন্দোলনের প্রতিবাদ বাস ভাড়া বাড়ছে, কোন রুটে কত?

জাতীয় ঐক্যের উদ্যোগ নিচ্ছেন খালেদা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

khaleda-1ঢাকা: সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে কার্যকরভাবে জাতীয় ঐক্য গড়ার উদ্যোগ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

জানা গেছে, এ লক্ষ্যে দেশের বিশিষ্ট নাগরিক, বুদ্ধিজীবী ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন খালেদা জিয়া।

আগামীকাল বৃহস্পতিবার রাত ৮ টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে খালেদা জিয়ার এ মতবিনিময় সভা কার্যকর জাতীয় ঐক্য গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে মনে করছেন বিএনপি নেতারা।

সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে প্রথম থেকেই জাতীয় ঐক্য গড়তে সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসছেন খালেদা জিয়া। গুলশানের হোটেল আর্টিজানে সন্ত্রাসীদের হামলায় বিদেশি নাগরিকসহ ২৮ জন নিহতের পরও আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে সকল ভেদাভেদ ভুলে জাতীয় ঐক্য গড়ে তুলতে সরকারসহ সকলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

খালেদা জিয়ার এই ঐক্যের আহ্বানকে ইতিবাচক হিসেবেই দেখছেন দেশের সব শ্রেণি-পেশার মানুষ।

ইতিমধ্যে সরকারের প্রভাবশালী দুইমন্ত্রী  অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সন্ত্রাস ও জঙ্গি দমনে খালেদা জিয়ার ঐক্যের আহ্বানকে স্বাগত জানিয়েছেন।

/আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ