মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
ঢাকেশ্বরী মন্দিরে সমকামী বিয়ে, শাস্তির দাবিতে ১২৩০ নাগরিকের বিবৃতি সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুতির ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন  গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু খেলাফত মজলিস লুটন শাখার শিক্ষা সফর অনুষ্ঠিত চার দিনের সফরে ঢাকায় দেওবন্দের মুহতামিম পায়ে হেঁটে হজের উদ্দেশে রওয়ানা করলেন নাটোরের দুলাল হোসেন শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ্টা সিরাজগঞ্জে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াত: নুরুল হক নুর বুধবার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বেফাকে সফলগাঁথাদের ইতিকথা পর্ব-১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kamrul hasanওয়ালি উল্লাহ সিরাজ : এ বছর বাইতুল উলূম ঢালকানগর মাদরাসা থেকে তাকমিল জামাতে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ বোর্ডে সর্বোচ্চ নাম্বার পেয়ে ময়মনসিংহের কামরুমল হাসান প্রথম স্থান অধিকার করেছেন।

কামরুমল হাসানের ছাত্র জীবন শুরু হয়েছিলো জেলা শহরের তানযিমুল কুরআন নিকেতন নামের একটি মাদরাসায়। সেখানেই নূরানী, হেফজসহ তাইসির পর্যন্ত লেখা পড়া করেন। এর পর জালালাইন জামাত পর্যন্ত পড়েন ময়মনসিংহ শহরের দারুল উলুম মিজানিয়াতে। পরবর্তীতে ঢাকার সূত্রাপুরের ঐতিহ্যবাহী বাইতুল উলূম ঢালকা নগর মাদরাসায় মেশকাত ও দারুল হাদিস সম্পন্ন করেন।

যেভাবে মাদরাসায় কামরুল

কামরুলের নানা ছিলেন তাবলীগের সঙ্গে জড়িত। নানার ইচ্ছাতেই মাদরাসায়। তার প্রেরণাতেই আমি মাদরাসায় ভর্তি হই, জানালেন কামরুল।
তাকমিল জামাতে প্রথম হওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে কামরুল জানান, আমি প্রথম হয়েছি এটা আল্লাহপাকের রহমত। পাশাপাশি মা-বাবা ও শিক্ষকদের দোয়ার ফসল। আমি গত বছর ফযীলত বিভাগেও বোর্ডে দ্বিতীয় স্থান অধিকার করেছিলাম, তখন থেকেই আমার স্বপ্ন ছিল এবার প্রথম হব। অধ্যাবসায় করেছি, আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ কবুল করেছেন।

স্বপ্ন

ভবিষ্যত স্বপ্ন নিয়ে কামরুল জানান, আমার ইচ্ছা ইসলামের পথে মানুষকে আহ্বান জানানো। আমি সকল সম্প্রদায়ের মধ্যে ইসলামের দাওয়াত দিতে চাই। এজন্য আওয়ার ইসলামের মাধ্যমে সবার কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ যেন আমার এই ইচ্ছা পূর্ণ করেন।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর/ওএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ