মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জানালার ওপাশে ঘুমন্ত সিংহ হুতি হামলা ঠেকাতে সৌদি আরবকে সহযোগিতা করবে যুক্তরাজ্য ইয়েমেনের বন্দরশহর মোখায় সৌদি বিমান হামলা, নিহত ৬ জ্বালানি তেলের দাম বাড়তেই বাসভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বিআরটিএ জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন: ইসলামী আন্দোলন ঢাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস, জলাবদ্ধতার শঙ্কা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জমিয়তের মুসল্লিদের স্বস্তির জন্য যে বিশেষ ব্যবস্থায় শীতল রাখা হয় মসজিদে নববী  জনস্বাস্থ্য রক্ষায় পরিবেশ সুরক্ষার বিকল্প নেই: পরিবেশমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানোয় ইসলামী যুব আন্দোলনের প্রতিবাদ

বায়তুল মোকাররমে সেনা মোতায়েন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

baitul_mokarrom_armyআওয়ার ইসলাম ডেস্ক: সম্ভাব্য যে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ভেতরে সশস্ত্র সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। গুলশান্র হোটেল আর্টিজানে হামলার ঘটনার কারণেই সতর্কতা হিসেবে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানা গেছে।

এছাড়া বায়তুল মোকাররমের বাইরে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ সদস্যকে। তাদের তল্লাশি শেষেই মুসল্লিরা মসজিদটিতে প্রবেশের সুযোগ পাচ্ছেন।

বুধবার  দেখা যায়, বায়তুল মোকাররমে জোহর নামাজ পড়তে আসা মুসল্লিদের তল্লাশি করছে পুলিশ। এরপর মসজিদের ভেতরে প্রবেশের সময় দরজার মুখেই মুসল্লিদের আরেক দফা তল্লাশি করছেন সশস্ত্র সেনা সদস্যরা।

বায়তুল মোকাররমের এই অভূতপূর্ব নিরাপত্তার ব্যাপারে জানতে যোগাযোগ করলে পুলিশের একজন শীর্ষ কর্মকর্তা যুগান্তরকে জানান, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশে জাতীয় মসজিদে পুলিশের পাশাপাশি সেনা সদস্যদের মোতায়েন করা হয়েছে।

তিনি বলেন, বৃহস্পতিবার বেলা ১১টায় বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের সর্বশেষ জামায়াত অনুষ্ঠিত হবে। জামায়াত সম্পন্ন হওয়া পর্যন্ত সেনা সদস্যরা বায়তুল মোকাররমের ভেতরে দায়িত্ব পালন করবেন।

এদিকে ঈদুল ফিতরের ছুটিতে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ ২০ হাজার পুলিশ দায়িত্ব পালন করছে। এছাড়াও মোতায়েন করা হয়েছে ব্যাপক সংখ্যক র‌্যাব সদস্যকে।

/আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ