মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জানালার ওপাশে ঘুমন্ত সিংহ হুতি হামলা ঠেকাতে সৌদি আরবকে সহযোগিতা করবে যুক্তরাজ্য ইয়েমেনের বন্দরশহর মোখায় সৌদি বিমান হামলা, নিহত ৬ জ্বালানি তেলের দাম বাড়তেই বাসভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বিআরটিএ জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন: ইসলামী আন্দোলন ঢাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস, জলাবদ্ধতার শঙ্কা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জমিয়তের মুসল্লিদের স্বস্তির জন্য যে বিশেষ ব্যবস্থায় শীতল রাখা হয় মসজিদে নববী  জনস্বাস্থ্য রক্ষায় পরিবেশ সুরক্ষার বিকল্প নেই: পরিবেশমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানোয় ইসলামী যুব আন্দোলনের প্রতিবাদ

‘জাতীয় ঈদগাহে শুধু জায়নামাজ নেয়া যাবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

dmpস্টাফ রিপোর্টার : নিরাপত্তার স্বার্থে জাতীয় ঈদগাহে জায়নামাজ ছাড়া মুসল্লিদের কোনো ধরনের ব্যাগ আনা যাবে না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

মঙ্গলবার সকালে জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

গুলশানের জঙ্গি হামলার পর ঈদকে কেন্দ্র করে কোনো ধরণের হুমকি আছে কি না এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ‘এ ব্যাপারে সুষ্পষ্ট কোনো থ্রেট নেই, তবে আমরা সতর্ক আছি।’

জঙ্গি হামলার বিষয়ে আছাদুজ্জামান বলেন, ‘এই হামলা আন্তর্জাতিক ও দেশীয় ষড়যন্ত্রের অংশ। যারা দেশের উন্নয়ন, গণতন্ত্র ব্যাহত করতে চায় তারাই এই ধরণের হামলার সঙ্গে জড়িত।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘এই ধরণের কাজের উৎসাহদাতা, অর্থদাতা, আশ্রয়দাতা সবাইকে আইনের আওতায় আনা হবে। যারাই জনগণের শান্তি বিঘ্ন করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এদের কোনোভাবে ছাড় দেয়া হবে না।’

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর/ওএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ