শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

ইমামকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

mosjidবগুড়া : এবার কুপিয়ে হত্যা করা হলো বগুড়ার ধুনট উপজেলার এক ইমামকে। নিহত ওই ইমামের নাম মাওলানা মতিউর রহমান মতি (৪০)। রোববার রাত ১২ টার পর এ ঘটনা ঘটায় দুর্বৃত্তরা।

ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়নের বানিয়াগাতি গ্রামের রাস্তায় এ ঘটনা ঘটে। বানিয়াগাতি বাজার মসজিদে তারাবির নামাজে ইমামতি শেষে বাড়ি ফেরার পথে তিনি এই হত্যাকাণ্ডের শিকার হন বলে জানা গেছে।

নিহত মাওলানা মতিউর রহমান ধুনট উপজেলার বলারবাড়ি গ্রামের মৃত মোনছের আলীর ছেলে এবং গোপালনগর ইউনিয়নের বিয়ে নিবন্ধক।

মতিউর রহমানের ছোট ভাই সাইফুল ইসলাম সাংবাদিকদের জানান, বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরত্বে অবস্থিত বানিয়াগাতি বাজার মসজিদে মাওলানা মতিউর রহমান মুসল্লীদের তারাবির নামাজে ইমামতি করতেন। রবিবার রাতেও তারাবির নামাজ আদায় শেষে বাড়ি ফেরার পথে মসজিদ থেকে অনুমান ৫০০ গজ দূরে পৌঁছলে দুর্বৃত্তরা মতিউরের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান ।

ধুনট থানার অফিসার ইনচার্জ (তদন্ত) পঞ্চনন্দ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল রিপোর্ট তৈরি ও মরদেহ ময়না তদন্তের জন্য বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল মর্গে প্রেরণ করেছে।

এখন পর্যন্ত এ হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানিয়েছে।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ